সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার

শিগগিরই আরও ১৪৫ কোটি ডলারের বাজেট সহায়তা

ঢাকাপ্রতিদিন রিপোর্ট
বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩, ৪:৩৬ অপরাহ্ন

শিগগিরই বড় অঙ্কের বাজেট সহায়তা পেতে যাচ্ছে সরকার। চার উন্নয়ন সহযোগী সংস্থার কাছ থেকে বাজেট সহায়তা হিসেবে মোট ১৪৫ কোটি ডলারের ঋণ আগামী মাসেই পাওয়া যেতে পারে। এর মাধ্যমে বাজেট ঘাটতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে, নতুন বাজেট সহায়তার মধ্যে বিশ্বব্যাংক দিচ্ছে ৫০ কোটি ডলার। আগামী মাসেই বিশ্বব্যাংকের এ সহায়তা পাওয়া যেতে পারে। এ ছাড়া এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) দিচ্ছে ২৫ কোটি ডলার। এশীয় অবকাঠামো উন্নয়ন ব্যাংক (এআইআইবি) ৪০ কোটি এবং জাপান সরকার ৩০ কোটি ডলার দিচ্ছে। এই তিন উন্নয়ন সহযোগীর কাছ থেকেও অর্থ পাওয়ার বিষয়টি প্রায় চূড়ান্ত পর্যায়ে। অর্থনীতির সবুজ পুনরুদ্ধার কর্মসূচির অংশ হিসেবে এ অর্থ দিচ্ছে উন্নয়ন সহযোগীরা।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের পাশাপাশি এ ধরনের বাজেট সহায়তা পাওয়ার খবর দেশের অর্থনীতির জন্য স্বস্তিকর বলে মনে করছেন বিশ্লেষকরা। গত জানুয়ারিতে ৪৭০ কোটি ডলারের ঋণ অনুমোদন করে আইএমএফ। ফেব্রুয়ারিতে প্রথম কিস্তির ৪৭ কোটি ডলার পাওয়া গেছে।

সূত্র জানিয়েছে, বিশ্বব্যাংকের ৫০ কোটি ডলারের বাজেট সহায়তার বিষয়টি ইআরডি এবং বিশ্বব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে গত সপ্তাহের বৈঠকে চূড়ান্ত হয়। বৈঠকে উপস্থিত ইআরডি বিশ্বব্যাংক উইংয়ের একজন কর্মকর্তা বলেন, ডলার সংকটকে কেন্দ্র করে আমদানি-রপ্তানি কার্যক্রম কিছুটা বিঘ্নিত হচ্ছে। অন্যান্য ক্ষেত্রেও নানা সমস্যা হচ্ছে। সে কারণে ডলারের জোগান বাড়ানোই আপাতত লক্ষ্য সরকারের। এ কারণে দ্রুত ছাড় করার অনুরোধ জানিয়ে বিশ্বব্যাংকের কাছে ৫০ কোটি ডলার সহায়তা চেয়েছেন তাঁরা। আলোচনার পর বিশ্বব্যাংকের কর্মকর্তারা যত দ্রুত সময়ে সম্ভব অর্থছাড়ে রাজি হয়েছেন। আগামী মাসের প্রথম দিকেই এই অর্থ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

জানা গেছে, আগামী মাসেই এডিবির বাজেট সহায়তার ২৫ কোটি ডলারের ঋণচুক্তির বিষয়টি একরকম চূড়ান্ত। বাংলাদেশের সঙ্গে এডিবির সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে গত মাসে ঢাকা সফরে আসা সংস্থার প্রেসিডেন্টের সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে। গত অর্থবছরও অর্থনৈতিক পুনরুদ্ধার কর্মসূচির আওতায় ২৫ কোটি ডলারের বাজেট সহায়তা পাওয়া গেছে এডিবির কাছ থেকে।

এদিকে বাজেট সহায়তার আওতায় ঋণ দেওয়ার বিষয়ে জাপানের একটি প্রতিনিধি দল সম্প্রতি ঢাকা সফর করেছে। তাদের সঙ্গে ইআরডির কমকর্তাদের ইতিবাচক আলোচনা হয়েছে। জাপানের কাছ থেকে ৩০ কোটি ডলারের বাজেট সহায়তার বিষয়টিও প্রায় চূড়ান্ত।

ইআরডি সূত্রে জানা গেছে, আগামী মাসের প্রথম দিকেই বেইজিংভিত্তিক বহুজাতিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান এআইআইবির ৪০ কোটি ডলারের বাজেট সহায়তা দেশে চলে আসবে বলে আশা করা হচ্ছে।


এই বিভাগের আরো খবর