শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডায় রিকশাচালককে হত্যা: লোমহর্ষক বর্ণনা আসামীর সালথায় মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী কে নিয়ে আপত্তিকর মন্তব্য-প্রতিবাদে বাসার সামনে উত্তেজনা বাংলা নববর্ষে মোগরাপাড়ার আকাশে রঙিন ঘুড়ির মেলা, উৎসবে মানুষের ঢল মানিকগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, গণধোলাইয়ে নিহত ২ ফুলপুরে জ্বালানি সরবরাহে বাধা, দুই মামলায় অর্থদণ্ড সুনামগঞ্জে বিদ্যুতের চরম বিপর্যয়: চাহিদার অর্ধেকও মিলছে না, অন্ধকারে ৪ লাখ গ্রাহক কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নান্দাইলে গ্লোবাল ওয়ানের অর্থায়নে গরীব ও অসহায় পরিবারের মাঝে ১০০ টি টিউবওয়েল বিতরণ শেরপুরে ভাতিজার বিরুদ্ধে চাচাকে বাড়িছাড়া করার অভিযোগ ; ভূট্টা ক্ষেত লুট মুকসুদপুরে জমি বিরোধ ও রেস্টুরেন্ট স্থাপন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন সমাজ গঠনের মধ্যে দিয়েই রাষ্ট্র গঠনে সহায়ক হোক এই পাঠাগার: শাহজাহান চৌধুরী এমপি ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি

শিশু সন্তানকে নদীতে ফেলে হত্যার অভিযোগে শ্রাবন্তী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন নারী ও শিশু ডেস্ক : মাত্র তের বছর বয়সে অভাবের সংসারে বেড়ে ওঠা শ্রাবন্তী বিশ্বাসের বিয়ে হয় মধ্যবয়সী দিনমজুর কমল মন্ডলের সঙ্গে। স্বামী কমলের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর শ্রাবন্তীর সঙ্গে বিয়ে হয়। প্রথম পক্ষের দুই ছেলে সন্তান, সংসারে অভাব, স্বামীর সঙ্গে মাঝে মধ্যে মনোমালিন্যেসহ নানা কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন শ্রাবন্তী।

বছরখানেক পার হওয়ার পর শ্রাবন্তীর গর্ভে জন্ম নেয় একটি কন্যা সন্তান। নাম রাখেন সোহাগী। কন্যা সন্তান জন্মের পর কমল মন্ডল খুশি হলেও প্রসব পরবর্তী সময়ে মানসিকভাবে ভেঙে পড়েন শ্রাবন্তী। সংসারের কাজ, সন্তান সামলানো সবকিছুই অসহ্য লাগতে থাকে।

একপর্যায়ে মানসিকভাবে বিপর্যস্ত শ্রাবন্তী তার চার মাস ৯ দিন বয়সী মেয়েকে ঘুমন্ত অবস্থায় নদীতে ফেলে হত্যা করেন। শুধু তাই নয়, হত্যার পর নিজেই স্বজনসহ অন্যদের সঙ্গে খোঁজাখুঁজি শুরু করে। মেয়ের মরদেহ উদ্ধারের পর কান্নাকাটি করে সবাইকে বলেন, ঘুমন্ত শিশুটিকে কে বা কারা তুলে নিয়ে হত্যা করেছে তা জানেন না তিনি।

ছোট্ট শিশুর মৃত্যু নিয়ে দেখা দেয় রহস্য। অবশেষে সেই রহস্য উদঘাটন করেছে পুলিশ। আর তাদের তদন্তে বেরিয়ে এসেছে শিশু সোহাগী হত্যার এমনই এক রোমহষর্ক তথ্য। নিজ সন্তানকে হত্যার অভিযোগে আটক করা হয়েছে মা শ্রাবন্তী বিশ্বাসকে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাঠানো হয় আদালতে। সেখানে ১৬৪ ধারায় নিজ সন্তানকে হত্যার কথা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি।

সোমবার (২ জুন) সকালে পাবনার চাটমোহর থানা চত্ত্বরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর মন্ডলপাড়া গ্রামের শিশু সোহাগী মন্ডল হত্যাকান্ডের বিস্তারিত তুলে ধরে পুলিশ। এর আগে রোববার (১ জুন) অভিযুক্ত মা শ্রাবন্তীকে আদালতে সোপর্দ করে পুলিশ।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম, মামলার তদন্তকারী কর্মকর্তা আওলাদ হোসেনসহ অন্য পুলিশ সদস্যরা।

গত শনিবার (৩১ মে) সকালে বাড়ির অদূরে বড়াল নদ থেকে সোহাগী মন্ডল নামে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর ওই শিশুর বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, গত শনিবার (৩১ মে) সকালের দিকে ৫ মাস বয়সী কন্যা শিশু সোহাগীকে নিজ বাড়ির বারান্দার চৌকিতে শুইয়ে রেখে পাশের বাড়িতে গরুর খড় আনতে যান মা শ্রাবন্তী। পরে ফিরে এসে তার শিশু কন্যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে পাশের বড়াল নদীতে ওপুড় হওয়া অবস্থায় ওই শিশুর মরদেহের সন্ধান মেলে।

এ ঘটনায় ব্যাপক আহাজারিতে পরিবেশ ভারী করে তোলেন মা শ্রাবন্তী বিশ্বাস। হত্যা মামলা দায়েরও করতে চান তিনি। কিন্তু তার কথাবার্তায় অসংলগ্নতা দেখা গেলে ঘটনা তদন্তে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ শেষে আসল তথ্য বেরিয়ে আসে।

প্রেস ব্রিফিংয়ে আরও বলা হয়, মা শ্রাবন্তী বিশ্বাস নিজেই মেয়েকে হত্যা করেছেন। সাংসারিক অশান্তি ও শিশু মেয়ে পালনে নিজেকে মানিয়ে নিতে না পারায় অসহ্য মনোভাবের জায়গা থেকে সে নিজেই ওইদিন সকালে ঘুমন্ত শিশুকে বাড়ির অদূরে বড়াল নদে ফেলে দেন। পরে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আক্তার জানান, ঘটনাটিকে নাটকীয় রুপ দেবার চেষ্টা করে মা শ্রাবন্তী। মেয়ে হত্যা করে বিচার দাবিতে নিজেই হত্যা মামলাও দায়ের করতে চেয়েছিলেন। কিন্তু আমাদের কাছে রহস্যটি ধরা পড়ে। ঘটনার পর মাত্র চার ঘণ্টায় পুলিশ রহস্য উদঘাটন করতে সক্ষম হয়।

এ ঘটনায় নিহত শিশুর বাবা শ্রাবন্তী বিশ্বাসকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর