শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
হোমনার রামকৃষ্ণপুরে মাদক বিরোধী প্রতিবাদ সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত মাদারগঞ্জে ধান কাটতে গিয়ে ছোট ভাইয়ের সামনে বড় ভাইয়ের বজ্রপাতে মৃত্যু! বগুড়ার শিবগঞ্জে ডাকাতির মালামাল উদ্ধার, গ্রেফতার ৩ আনোয়ারা কার মাইক্রো শ্রমিক সমবায় সমিতির নির্বাচন ১৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় সেই দগ্ধ অটো চালকের মৃত্যু বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী ঝালকাঠিতে ফুলেল সংবর্ধনায় সিক্ত এমপি জীবা আমিনা খান ও প্রশাসক শাহাদাৎ হোসেন ফুলপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ফুলবাড়ী রেলস্টেশনে পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন হাটহাজারীতে ভরাট হয়ে যাওয়া খাল পুনরুদ্ধার করে খনন কাজ শুরু মটর শ্রমিক ইউনিয়ন ছেড়ে আবার ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নে ১২ সদস্য ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধনের প্রতিবাদে মধুখালীতে বিক্ষোভ মিছিল পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর পরিচালনা: ভ্রাম্যমাণ আদালত জরিমানা ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি, সভাপতি মোস্তফা সম্পাদক আব্দুর রহমান ড. নিলোফার চৌধুরী মনি এমপিকে জামালপুর প্রেসক্লাবের সংবর্ধনা ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে ১৩ লাখ টাকার চোরাচালান পণ্য আটক কৃষিতে সমন্বিত কাঠামো ও দক্ষ জনবল নিয়োগের তাগিদ আইইবির সেমিনারে প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শুভেচ্ছা জানালেন নিজাম উদ্দিন সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত-৪ মুন্সীগঞ্জে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত প্রতিবেশী যুবক হোমনায় ধানের বস্তার নিচে চাপা পড়ে শ্রমিক নিহত ভোক্তা অধিকারের অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধ হত্যা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট: ১১ গরু উদ্ধার লালমোহনে বিএনপির সাবেক সভাপতি ও মেয়রের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে করবৃদ্ধি স্থগিতের দাবীতে নাগরিক-বন্ধন ও গণসাক্ষর পালিত ফরিদপুর জেলা প্রশাসকের সঙ্গে মধুখালী প্রেসক্লাবের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে ধর্ষণের পর ৪ বছর বয়সী শিশুকে হত্যা, কিশোর আটক পরিবারের পাঁচজনকে হত্যার পর আত্মহত্যা? পদ্মা সেতুর ফুটেজে মিলল সূত্র নিজ এলাকায় দুই দিনের রাষ্ট্রীয় সফরে আসছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

শুরুর ঘণ্টায় চাপে বাংলাদেশ

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : ইনিংসের তৃতীয় বলে দারুণ এক চার সাদমান ইসলামের ব্যাটে। পেসার আসিথা ফার্নান্দোর পায়ের ওপরের বল নিজের জোনে পেয়ে সাদমান বাউন্ডারিতে পাঠান চোখের পলকে। এরপর রানের চাকা যেন থমকে গেল। পরের চার বাংলাদেশ পেল নবম ওভারে। ওপেনার এনামুল হক বিজয়কে হারানোর পর মুমিনুল ক্রিজে আসলেন। প্রতি আক্রমণে গিয়ে রান তুলে রান তুললেন অনায়েসে।

গল টেস্টের শুরুর ঘণ্টায় শ্রীলঙ্কা চাপে রেখেছে বাংলাদেশকে। ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩২। সাদমান ৯ ও মুমিনুল ২২ রানে ব্যাটিং করছেন।

ওপেনারকে এনামুলকে চাপে রেখে সাফল্য পেয়েছেন আসিথা ফার্নান্দো। ডানহাতি পেসার শুরু থেকে লেন্থ বোলিং করছিলেন। চতুর্থ ও পঞ্চম স্টাম্প বরাবর বল করে এনামুলকে পরীক্ষা নিচ্ছিলেন। ওই ফাঁদেই পড়েন ডানহাতি ওপেনার। আউটসুইং হওয়া ডেলিভারীতে আলগা শটে উইকেটের পেছনে তালুবন্দি হন। শূন্য রানে ফেরেন এনামুল। যা তার ১২তম টেস্ট ইনিংসের দ্বিতীয় ডাক।

মুমিনুল ক্রিজে এসে সুইপ করে পেয়েছেন বাউন্ডারি। আসিথাকেই আপারকাটে পয়েন্টের ওপর দিয়ে মেরেছেন চার। আরেক পেসার মিলনের বলে ফরোয়ার্ড ড্রাইভ করেছেন দারুণ আত্মবিশ্বাস নিয়ে। সাদমান তাকে সঙ্গ দিচ্ছেন ধীর স্থির মনোভাবে।

মিরাজ নেই, টস জিতে ব‌্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টস জিতেছেন। তিনি ব‌্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। জ্বরের কারণে এই ম‌্যাচে খেলতে পারছেন না স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

শ্রীলঙ্কা একাদশ:
পাথুম নিসাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুসল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, প্রবথ জয়সুরিয়া, থারিন্দু রথনায়েক, মিলন রথনায়েক ও অসিথা ফার্নান্দো।

বাংলাদেশ একাদশ:
সাদমান ইসলাম, এনামুল হক, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলী, নাঈম হাসান, তাইজুল ইসলাম, নাহিদ রানা ও হাসান মাহমুদ।

৮ বছর পর গলে বাংলাদেশ

সাগর পাড়ের স্টেডিয়াম গল। পৃথিবীর অন‌্যতম নয়নাভিরাম স্টেডিয়াম। ১৯৯৮ সালে এর যাত্রা শুরু হয়েছিল। বাংলাদেশ এখন পর্যন্ত কেবল দুটি ম‌্যাচ খেলেছে এই মাঠে। ২০১৩ এবং ২০১৭ সালে। ৮ বছর পর বাংলাদেশ এই মাঠে খেলতে যাচ্ছে। ২০১৩ সালে মুশফিকুর রহিম এই মাঠে প্রথম বাংলাদেশি ব‌্যাটসম‌্যান হিসেবে ডাবল সেঞ্চুরি পেয়েছিলেন। ম‌্যাচটি ড্র করেছিল বাংলাদেশ। কিন্তু ২০১৭ সালে বাংলাদেশ পারেনি ম‌্যাচ বাঁচাতে। লম্বা সময় পর গলে ফিরে বাংলাদেশ কেমন করে সেটা দেখার।

পিঠাপিঠি অবস্থানে বাংলাদেশ-শ্রীলঙ্কা

সবশেষ টেস্ট চ‌্যাম্পিয়নশিপে পিঠাপিঠি অবস্থানে ছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা ১৩ ম‌্যাচে মাত্র ৫টিতে জিতেছিল। পয়েন্ট তালিকায় ছিল ছয় নম্বরে। বাংলাদেশ ১২ ম‌্যাচে মাত্র ৪টিতে জিতেছিল। পয়েন্ট টেবিলে অবস্থান ছিল সাতে। এবার দুই দল নিজেদেরকে কোথায় নিয়ে যেতে পারে সেটাই দেখার।

টেস্ট চ‌্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু

আইসিসি টেস্ট চ‌্যাম্পিয়নশিপ বা টেস্ট বিশ্বকাপের চতুর্থ চক্রের খেলা শুরু হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার এই টেস্ট সিরিজ দিয়ে। ২০২৫ থেকে ২০২৭ সাল পর্যন্ত নয়টি দেশ এই প্রতিযোগিতায় অংশ নেবে। প্রতিটি দল দুই বছরের মধ্যে ছয়টি সিরিজ খেলবে। যার তিনটি দেশের মাটিতে, তিনটি প্রতিপক্ষের মাঠে। প্রতিটি সিরিজ হবে কমপক্ষে দুই টেস্টের। সর্বোচ্চ পাঁচটি টেস্ট থাকতে পারবে এক সিরিজে। এই সময়ে সিরিজ হবে মোট ২৭টি, যেখানে টেস্টের সংখ্যা ৭১টি। ২০২৭ সালের জুনে লিগ টেবিলের শীর্ষ দুই দলকে নিয়ে হবে ফাইনাল। শেষ তিন আসরের মতো ইংল্যান্ডেই বসবে সাতাশের ফাইনাল। সম্ভাব্য ভেন্যু লর্ডস।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর