বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলী কার্ড বিতরণ শুরু করা হয়েছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ফটিকছড়ি আসনে জামায়াতের পরাজিত প্রার্থীর আপিল খারিজ, রিট নিষ্পত্তির নির্দেশ ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত কাউখালীতে অবাধে ‘চাই’ দিয়ে মাছ শিকার: হুমকির মুখে দেশীয় মৎস্য সম্পদ বন্দরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার নির্মিত ড্রেনের নোংরা পানি ও ময়লা আবর্জনায় নষ্ট হচ্ছে পাইকগাছা পানি উন্নয়ণ বোর্ডের পুকুরের পানি ও পরিবেশ ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত কর্ণফুলীর চরলক্ষ্যায় ত্রি-বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা উৎসবে ফ্রি চিকিৎসা কিশোরগঞ্জ হাওরে ট্রলারে ডাকাতি, গ্রেপ্তার তিনজন নালিতাবাড়ীতে ভারতীয় ইয়াবা জব্দ, গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী কুড়িগ্রামে চর বিষয়ক মন্ত্রণালয় ও পৃথক বাজেটের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ঝালকাঠিতে‌ মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে করনীয় কর্মশালা ত্রিশালে ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ঘিওরে একই পরিবারের তিনজন আটক , ঘরবাড়ি জ্বালিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা প্যাডেলে প্যাডেলে পুরো বাংলাদেশ,অসাধারণ কীর্তি সানাউল্লাহ চৌধুরী জুয়েল সাতক্ষীরা জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব নান্দাইলে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড শ্রীপুরে ৬৮০পরিবারে ফ্যামিলি কার্ড বিতরণ সাংবাদিক তানভীরের মায়ের মৃত্যুতে বন্দর প্রেসক্লাবের শোক প্রকাশ চাকরির প্রলোভনে ডেকে এনে মুক্তিপণ দাবি, চক্রের গ্রেপ্তার- ১ আমতলীতে জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা সেশনে ১,২২০ শিক্ষার্থীর মাঝে খাতা বিতরণ আমতলীতে ৪০৮০ শিশুর অংশগ্রহণে বর্ণাঢ্য জন্মদিন উদযাপন জৈন্তাপুরে পূর্ব দরবস্ত ইউনিয়ন বাস্তবায়নের দাবীতে সংবাদ সম্মেলন বিদ্যুৎস্পৃষ্ট থেকে মানুষকে রক্ষায় জাতীয় প্রেসক্লাবে সচেতনতামূলক সাংবাদিক সম্মেলন আত্রাইয়ে রেললাইনের পাশে হজ এজেন্সির প্রতিনিধির মরদেহ উদ্ধার,পরিবারের দাবী হত্যা চুনারুঘাটে খোয়াই নদী থেকে লাশ উদ্ধার জামালপুরে স্ত্রীকে হত্যা মামলার রায়ে স্বামীকে মৃত্যুদন্ডাদেশ ও আরেকটি ধর্ষণ মামলায় অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত নগরকান্দায় গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী  কর্মশালা অনুষ্ঠিত

শ্রীপুরে ৫শ অসহায় মানুষের মাঝে প্রতিমন্ত্রীর ঈদ সামগ্রী বিতরণ

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি
শনিবার, ৬ এপ্রিল, ২০২৪, ১০:২৩ অপরাহ্ন

গাজীপুরের শ্রীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ণ প্রকল্পে ঠাঁই পাওয়া ৫ শতাধিক অসহায় ও দরিদ্র নিবাসীকে ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে।প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসি নিবাসীদের হাতে ঈদের খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেন।

আজ শনিবার সকালে উপজেলার ভাংনাহাটি গ্রামের রহমতনগর গুচ্ছগ্রামে আশ্রয়ণ প্রকল্পের ৫শ জন অসহায় ও দরিদ্র নিবাসীর মাঝে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী ঈদকে সামনে রেখে গরীব অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য এ উদ্যোগ গ্রহণ করে। বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে ছিল পোলাউয়ের চাউল ২ কেজি, এক লিটার সয়াবিন তেল, চিনি ১ কেজি, ২শ গ্রাম গুড়া দুধ ও দুই ধরণের দুই পেকেট সেমাই।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, শ্রীপুর পৌরসভার মেয়র মো. আনিছুর রহমান, মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খোকন, গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জাহিদুল আলম রবিন প্রমুখ। এসময় প্রতিমন্ত্রী আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের ঘরে যান, তাদের খোঁজখবর নেন। নিবাসীরা তাদের বিভিন্ন সমস্যার কথা জানান।প্রতিমন্ত্রী মনোযোগ দিয়ে তাদের কথা শুনেন এবং তাদের সম্যসা দ্রুত নিরসনের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।এ সময় তিনি নিবাসীদের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপনাদের বিষয়ে সব সময় সজাগ আছেন। তিনি আপনাদের ঘর দিয়েছেন।

আপনাদের মঙ্গলের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সব সময় সরকার আপনাদের পাশে আছে, থাকবে।তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, আমরা যারা সংসদ সদস্য, মন্ত্রী পরিষদের সদস্য, এমনকি আওয়ামী লীগের নেতা-কর্মী হিসেবে কাজ করছি তাদের সবাইকে হতদরিদ্র মানুষ কেমন আছে, তাঁরা কেমন করে ঈদ করছে, সেগুলোর খোঁজ-খবর নিতে বলেন।


এই বিভাগের আরো খবর