শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
হোমনার রামকৃষ্ণপুরে মাদক বিরোধী প্রতিবাদ সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত মাদারগঞ্জে ধান কাটতে গিয়ে ছোট ভাইয়ের সামনে বড় ভাইয়ের বজ্রপাতে মৃত্যু! বগুড়ার শিবগঞ্জে ডাকাতির মালামাল উদ্ধার, গ্রেফতার ৩ আনোয়ারা কার মাইক্রো শ্রমিক সমবায় সমিতির নির্বাচন ১৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় সেই দগ্ধ অটো চালকের মৃত্যু বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী ঝালকাঠিতে ফুলেল সংবর্ধনায় সিক্ত এমপি জীবা আমিনা খান ও প্রশাসক শাহাদাৎ হোসেন ফুলপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ফুলবাড়ী রেলস্টেশনে পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন হাটহাজারীতে ভরাট হয়ে যাওয়া খাল পুনরুদ্ধার করে খনন কাজ শুরু মটর শ্রমিক ইউনিয়ন ছেড়ে আবার ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নে ১২ সদস্য ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধনের প্রতিবাদে মধুখালীতে বিক্ষোভ মিছিল পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর পরিচালনা: ভ্রাম্যমাণ আদালত জরিমানা ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি, সভাপতি মোস্তফা সম্পাদক আব্দুর রহমান ড. নিলোফার চৌধুরী মনি এমপিকে জামালপুর প্রেসক্লাবের সংবর্ধনা ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে ১৩ লাখ টাকার চোরাচালান পণ্য আটক কৃষিতে সমন্বিত কাঠামো ও দক্ষ জনবল নিয়োগের তাগিদ আইইবির সেমিনারে প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শুভেচ্ছা জানালেন নিজাম উদ্দিন সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত-৪ মুন্সীগঞ্জে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত প্রতিবেশী যুবক হোমনায় ধানের বস্তার নিচে চাপা পড়ে শ্রমিক নিহত ভোক্তা অধিকারের অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধ হত্যা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট: ১১ গরু উদ্ধার লালমোহনে বিএনপির সাবেক সভাপতি ও মেয়রের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে করবৃদ্ধি স্থগিতের দাবীতে নাগরিক-বন্ধন ও গণসাক্ষর পালিত ফরিদপুর জেলা প্রশাসকের সঙ্গে মধুখালী প্রেসক্লাবের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে ধর্ষণের পর ৪ বছর বয়সী শিশুকে হত্যা, কিশোর আটক পরিবারের পাঁচজনকে হত্যার পর আত্মহত্যা? পদ্মা সেতুর ফুটেজে মিলল সূত্র নিজ এলাকায় দুই দিনের রাষ্ট্রীয় সফরে আসছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

শ্রীলঙ্কায় গিয়ে জ্বরে আক্রান্ত মিরাজ, প্রথম টেস্টে খেলা অনিশ্চিত

অনলাইন ডেস্ক :
সোমবার, ১৬ জুন, ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : শ্রীলঙ্কার মাটিতে শুরু হতে যাওয়া বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই বড় ধাক্কা খেল বাংলাদেশ দল। দলে গুরুত্বপূর্ণ স্থান পাওয়া মেহেদী হাসান মিরাজ জ্বরে আক্রান্ত হয়ে প্রথম টেস্টে খেলার বিষয়ে সংশয় দেখা দিয়েছে।

বাংলাদেশ দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান ও বোলার মিরাজ ইতোমধ্যেই পাকিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করে দলকে বড় জয় এনে দিয়েছেন। কিন্তু শ্রীলঙ্কার মাটিতে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের আগের প্রস্তুতিতে তাকে পাওয়া যাচ্ছে না।

১৭ জুন গলে শুরু হবে প্রথম টেস্ট। দুই দিন আগেও অনুশীলনে অংশ নিতে পারেননি মিরাজ। দলের প্রধান কোচ ফিল সিমন্স গণমাধ্যমকে জানিয়েছেন, মিরাজ জ্বরে আক্রান্ত, তবে কিছুটা উন্নতি হয়েছে। চিকিৎসা চলছে। আশা করি আগামীকাল থেকে অনুশীলনে ফিরতে পারবে।

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজ সামনে রেখে আজ আজ (১৫ জুন) গলে প্রথমবার অনুশীলনে নেমেছিলেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। অনুশীলনে দেখা গেছে নাহিদ রানা ও জাকের আলিদেরও। তবে ছিলেন না মিরাজ। তাই কোচ সিমন্সকে এই নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে গণমাধ্যমের সামনে।

অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সিমন্স জানান, ‘হ্যাঁ মিরাজের জ্বর, তবে গত কয়েক দিনের চেয়ে আজ সকালে ভালো দেখেছি ওকে। চিকিৎসা চলছে।’ আগামীকাল থেকে মিরাজ অনুশীলনে ফিরবেন বলে আশা সিমন্সের, আশা করি কাল সে প্র্যাকটিস করতে পারবে।

মিরাজের অনুপস্থিতি দলের জন্য বড় চিন্তার কারণ বলে মনে করেন সিমন্স। তবে এখানেও ইতিবাচকতা খুঁজে নিয়েছেন কোচ। মিরাজের বিষয়ে কথা বলতে গিয়ে কোচ বলেন, মিরাজকে নিয়ে সংশয় তো অবশ্যই দুশ্চিন্তার বিষয়। তবে একজনের অনুপস্থিতি মানে অন্য আরেকজনের জন্য সুযোগ। সবাই মন থেকে চাইছে মিরাজ সেরে উঠুক। তবে এটাও জানে, সে যদি না খেলে আমাকে দায়িত্ব নিতে হবে। একটু দুশ্চিন্তা, তবে এই দুশ্চিন্তা থাকা ভালো।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর