জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা কমপ্লেক্স ভবনের হলরুমে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত “শান্তি- শৃঙ্খলা-উন্নয়ন এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (০৫/০৩/২৬) ইং সকালে যুব উন্নয়ন অধিদপ্তরে্য উপ-পরিচালক মোঃ ফরিদুজ্জামানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জনাব লিজা রিছিল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব কর্মকর্তা মোঃ আব্দুল মজিদ, সহকারী যুব কর্মকর্তা মোঃ আমিনুর ইসলাম,” দৃষ্টি বাংলার” নিবার্হী কর্মকর্তা বাদশা ভূঁইয়া, সাংবাদিক ফারুক হোসেন, কামরুল ইসলামসহ সুধীজন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী যুব কর্মকর্তা মোঃ মাসুদ।
অনুষ্ঠানে বক্তারা সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে এবং মাদক, বাল্যবিবাহ রোধে যুবদের কি অগ্রনী ভূমিকা রাখা দরকার তা তুলে ধরেন।