বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু কাপ্তাইয়ে বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ড্রেন সংস্কার কাজের শুভ উদ্বোধন কাউখালীর আশোয়া গ্রামটি নদীভাঙনে বিলুপ্তির পথে কাউখালীর সন্ধ্যা নদীতে কোস্টারের ধাক্কায় ফেরি ক্ষতিগ্রস্ত, ট্রলার ডুবি জামালপুরে বজ্রপাতে দুইজনের মর্মান্তিক মৃত্যু মতলব উত্তর পাঁচগাছিয়ায় দারুল উলুম মাদ্রাসায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত উৎসব অনুষ্ঠিত নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নদীতে বৃদ্ধ নিখোঁজ—দুই দিনেও সন্ধান মেলেনি ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী চড়ক মেলা ও চারিকারু প্রর্দশন: গ্রামীণ ঐতিহ্যের রঙে মুখর প্রত্যন্ত জনপদ ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত মে দিবস উপলক্ষে দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ মাদারগঞ্জে ৫শ পিস ইয়াবাসহ মাদককারবারী আটক-২ র‍্যাব-১৩ এর পৃথক অভিযানে ২৪৪ বোতল মাদকদ্রব্যসহ আটক, গ্রেপ্তার-৫

সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সভাপতির বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা প্রতিনিধি
সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সভাপতির বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় সদর উপজেলা দলিল লেখক সমিতির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমিতির সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান বলেন, গত ৩০ মার্চ ২০২৬ তারিখে সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রি অফিসে ভারতীয় নাগরিকের নিকট হতে কৌশলে দলিল রেজিস্ট্রি করার সময় সেখানে অনাকাঙ্খিত ঘটনা ঘটে।

তিনি বলেন, ঘটনার দিন সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রি অফিসে একজন ভারতীয় নাগরিকের (মোকছেদুর রশিদ) তথ্য গোপন করে বাংলাদেশী আইডি কার্ড ও পরবর্তীতে জরুরি ভিত্তিতে বাংলাদেশী পাসপোর্ট তৈরি করে অবৈধ পন্থায় বাংলাদেশী সাজিয়ে জমি রেজিস্ট্রি করার সযয় অনাকাঙ্খিত ঘটনার উদ্ভব হয়। সদর সাব রেজিস্ট্রার জমিদাতা মোকছেদুর রশিদের ভারত বাংলাদেশ দ্বৈত নাগরিকত্ব থাকার বিষয়টি অবগত হওয়ায় দলিল রেজিস্ট্রি করতে অপারগতা প্রকাশ করেন।

এ ঘটনায় জমি গ্রহীতা জুলফিকার আলী জিন্নাহ সাংবাদিকতার পরিচয়ে প্রভাব খাটিয়ে তথ্য গোপন করে কর্তৃপক্ষকে জিম্মি করে ভারতীয় নাগরিক মোকছেদুর রশিদের জমি দলিল করে দেওয়ার জন্য সদর সাব রেজিস্ট্রারকে চাপ প্রয়োগ করলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়। সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত দলিল লেখক ও কর্মকর্তা-কর্মচারীদের
মধ্যে ক্ষতিকর পরিস্থিতি ছড়িয়ে পড়লে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। এসময় জুলফিকার আলী জিন্নাহর লোকজন দলিল লেখক সমিতি নেতৃবৃন্দকে আক্রমণ করে আহত করে।

এই ঘটনায় জুলফিকার আলী জিন্নাহ বাদি হয়ে দলিল লেখক সমিতির সমিতির সভাপতি মোঃ মাহবুবুল্লাহকে আসামি করে মামলা দায়ের করেন।

এদিকে, ভারতীয় নাগরিক মোকছুদার রশিদ অবৈধভাবে বিতর্কিত সম্পত্তি রেজিস্ট্রি করতে সদর সাব রেজিস্ট্রি অফিসে হাজির হইয়া সাব রেজিস্ট্রারের নিকট সাধারণ ‘পাওয়ার অব অ্যাটর্ন’ দলিল দাখিল করলে সাব রেজিস্ট্রার ভারতীয় নাগরিক মোকছুদার রশিদের নিকট হতে দলিলের স্টেটমেন্ট নেওয়ার সময় কয়েকজন ব্যক্তি সাব রেজিস্ট্রি অফিসে প্রবেশ করে সাব রেজিস্ট্রারের নিকট থেকে মোকছুদার রশিদ এবং কথিত সাংবাদিক জুলফিকার আলী জিন্নাহর বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে সাব রেজিস্ট্রার তথ্য প্রমানাদি দেখতে চাইলে অভিযোগকারীরা মৌখিক ও দালিলিক প্রমাণ প্রদান করিষলে সাব রেজিস্ট্রার দলিলটি রেজিস্ট্রি না করে নিজ জিম্মায় রাখেন। এ সময় দলিলের গ্রহীতা জুলফিকার আলী জিন্নাহ উত্তেজিত হয়ে ছাত্রলীগ নেতা সুমন আনোয়ারসহ ১৫-২০ জনের দলবল নিয়ে উপস্থিত হয়ে অভিযোগকারী ও সেখানে থাকা দলিল লেখকগণকে অকথ্য ভাষায় গালিগালাজ ও আক্রমণ করেন। হামলায় দলিল লেখক সমিতির সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদকসহ অনেকে আহত হন।

এ সময় দলিল লেখকবৃন্দ ও সাধারণ জনগণ দ্বৈত নাগরিককে আটক কর পুলিশের সোপর্দ করে। বর্তমানে দ্বৈত নাগরিক মোকছুদার রশিদ রাষ্ট্রপক্ষের মামলায় জেল হাজতে আছেন।

অপরদিকে, রশিদ এবং মোসাবিদাকারক এ্যাডঃ মোঃ রফিকুল ইসলাম খোকন। এখানে দলিল লেখক সমিতির সভাপতি শেখ মাহবুবউল্লাহ উক্ত দলিল সম্পর্কিত কোন বিষয়ে সম্পৃক্ত না থাকা স্বত্ত্বেও জুলফিকার আলী জিন্নাহ সাংবাদিকতার প্রভাব খাটিয়ে দলিল লেখক শেখ মাহবুবউল্লাহসহ অনেকের নামে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করেছেন।

এই মামলায় উল্লেখ করা হয়েছে তার কাছে থাকা নগদ টাকা ১নং আসামি সৈয়দ রেজাউল হোসেন টুটুল এবং ৩নং আসামি দলিল লেখক সমিতির সভাপতি শেখ মাহাবুব উল্লাহ তার কাছ থেকে ছিনিয়ে নেয়। যা সম্পূর্ণ মিথ্যা ও কাল্পনিক। এই ঘটনায় দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ মিথ্যা মামলা প্রত্যাহার দাবি করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু হাসান, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম ও সিনিয়ার দলিল লেখক এম এম মজনু প্রমুখ।


এই বিভাগের আরো খবর