শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

সালথায় পাট উৎপাদনে খরচের তুলনায় বাজারে দাম কম: দুশ্চিন্তায় চাষিরা

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর)
বুধবার, ১০ জুলাই, ২০২৪, ৮:০৮ অপরাহ্ন

সোনালী আঁশে ভরপুর, ভালোবাসি ফরিদপুর। এবছ ফরিদপুরের সালথায় পাটের উৎপাদন খরচ বেশি। পাশাপাশি পাটের দাম কম থাকায় হতাশ চাষিরা। পাটের দাম বৃদ্ধি করার দাবি পাট চাষিদের।

জানা যায়, পাট ও পেঁয়াজের জন্য বিখ্যাত ফরিদপুরের সালথা উপজেলা। শুরু হয়েছে পাট কাটা ও পাটের আঁশ ছাড়ানো কাজ। গত বছরের তুলনায় এবছর পাটের ফলন অনেক কম। শুরু থেকে অনাবৃষ্টি ও প্রখর রোদে পাট সময় মতো বেড়ে ওঠেনি। যখন পাটের আঁশ মোটা হবে তখনি জোয়াড়ের পানি আসে নিচু জমিগুলোতে। তাই পাট উপযোগি হওয়ার আগেই কেটে ফেলা হচ্ছে।

এতে ফলন কম হচ্ছে। তবে ফলন কম হলেও পাটের খরচ কম হচ্ছে না। আগের চেয়ে বেশি খরচ হয়েছে কৃষকদের। সে তলনায় বাজারে পাটের দাম রয়েছে ২৫শ টাকা মন থেকে ৩২ টাকা মণ। মাঝারি ধরনের প্রতিমণ পাট যদি নিম্নে ৪ হাজার টাকা দাম হতো, তাহলে কৃষকরা কিছুটা স্বস্তি পেতো। পাটের দাম না বাড়লে কৃষকদের লোকসান গুণতে হবে।

উপজেলার পাটচাষি কাইয়ুম মোল্যা ও আবু বক্কার জানান, গতবছরের তুলনায় এবছর পাটের জমিতে খরচ বেশি। গেলো বছরের চেয়ে এবছর ফলন কম হচ্ছে। বাজারে পাটের চাহিদা কম, সেই সাথে দামও কম। সব মিলিয়ে চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষকের দিকে তাকিয়ে পাটের দাম বৃদ্ধি করার জন্য সরকারের কাছে দাবি জানান তারা।

পাট ব্যবসায়ী মোশাররফ হোসেন বলেন, আমরা পাট প্রতিমন ২৪শ টাকা থেকে ৩৩শ টাকা দরে কিনতেছি। পাটের মান বিভিন্ন রকম। তবে এবার পাটের ফলন কম। পাটের আঁশ পাতলা।

উপজেলা কৃষি অফিসার সুদর্শন সিকদার বলেন, এবছর সালথা উপজেলায় ১২ হাজার ৩শ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। পাটের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮৪ হাজার মেঃটন। বর্তমানে নিচু জমিগুলোতে পানি আসায় পাট কাটা ও আঁশ ছাড়ানোর কাজ চলছে। সেজন্য পাটের ফলন কিছুটা কম হচ্ছে। আর ১৫/২০ দিন পরে পাট কাটতে পারলে ফলন ভালো হতো। পাট উৎপাদণে এবার যে খরচ তাতে পাটের ন্যায্যমুল্যে হলে কৃষক ক্ষতিগ্রস্থ হবে না।


এই বিভাগের আরো খবর