শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

সালথায় হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী মৃৎশিল্প

আবু নাসের হুসাইন,সালথা
শনিবার, ২২ জুন, ২০২৪, ১০:৩৮ অপরাহ্ন

ফরিদপুরের সালথা উপজেলার ঐতিহ্যবাহী মৃৎশিল্প এক সময়ে খুব সুনাম বা কদর ছিল মানুষের কাছে। নানা প্রতিকুলতায় ঐতিহ্যবাহী এই মৃৎশিল্প আজ হারাতে বসেছে। সংসার চালানোর জন্য বাপ-দাদার এই পেশা ছেড়ে অন্য পেশা বেঁছে নিয়েছে অনেকেই। আগে এখানকার পালপাড়া গুলোতে মৃৎশিল্প বানানো নিয়ে ব্যস্ত সময় পার করতো তারা। এখন প্লাসটিক ও এ্যালুমিনিয়ামের ভীড়ে আগ্রহ কমে গেছে মৃৎশিল্পর তৈজ্যষপত্রের।

জানা যায়, উপজেলার সোনাপুর ইউনিয়নের সোনাপুর পালপাড়া ও আটঘর ইউনিয়নের গৌড়দিয়া পালপাড়া ছিল মৃৎশিল্পের প্রাণকেন্দ্র। এ দুটি গ্রামসহ উপজেলার আটটি ইউনিয়নের কয়েকটি গ্রামে দুই শতাধিক মৃৎশিল্পী রাতদিন কাজ করত। তারা মাটি দিয়ে হাঁড়ি-পাতিল, বাসন, কড়াই, ঢাকনা, কলকি, পেয়ালা, কলসি, ফুলদানি প্রভূতি তৈরিতে ব্যস্ত ছিল। শিশুদের জন্য তৈরি করতো হরেক রকমের খেলনা পুতুল।

এসব মৃৎশিল্প উপজেলাসহ আশপাশের বাজারগুলোতে বিক্রি করে সংসার চালাতেন তারা। কালের বিবর্তনে প্লাস্টিক, মেলা মাইন ও সিলভারের ভীড়ে আজ হারাতে বসেছে মৃৎশিল্প। ঐতিহ্যবাহী এই পেশা ছেড়ে দিতে বাধ্য হয়েছে অনেকেই। বতর্মানে উপজেলার কয়েকজন মৃৎশিল্পী তাদের বাপ-দাদার আদি পেশা কোনোমতে আঁকড়ে ধরে আছেন। তারপরও বাজারে পাচ্ছেন না ন্যায্যমুল্যে।

মাটির তৈরি তৈজ্যষপত্রের স্থান দখল করে নিয়েছে অ্যালুমিনিয়াম ও প্লাস্টিকের তৈজ্যষপত্র। এগুলোর দাম বেশি হলেও অধিক টেকসই হয়। তাই মাটির তৈরি তৈজ্যষপত্র এখন আর কেউ ক্রয় করতে চায় না।

উপজেলার মৃৎশিল্প অখিল পাল ও পরিমল পাল জানান, তাদের ঐতিহ্যবাহী মাটির তৈরি জিনিসপত্রের কদর ও বিক্রয় কম হওয়ায় পযার্য়ক্রমে হারিয়ে যাচ্ছে মৃৎশিল্প। এ কারণে তাদের সংসার চালাতে বিপযর্য় নেমে এসেছে। তারা আরও জানান, সরকারি-বেসরকারি এনজিও থেকে সাবির্ক সহযোগিতা পেলে তাদের কাযর্ক্রম বৃদ্ধি পাবে।

সালথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালী বলেন, বাজারে মৃৎশিল্পর চাহিদা অনুযায়ী ভালো জিনিস তৈরি করতে হবে। একি সাথে দক্ষ কারিকরও থাকতে হবে। দক্ষ কারিকর ও মান ভালো করতে পারলে মৃৎশিল্পকে পুনরুজ্জীবিত করা সম্ভব। এবিষয়ে কেউ যদি প্রশিক্ষন নিতে চায় তাহলে তাকে প্রশিক্ষন দেওয়া হবে। পাশাপাশি আমরা প্রশাসনিকভাবে তাদের সহযোগিতা করবো।


এই বিভাগের আরো খবর