এবি ব্যাংক লিমিটেডের উদ্যোগে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় দেড় হাজারের বেশি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ করেছে। সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী আধুনিক মিলনায়তনে কাজিপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও চরাঞ্চলের কৃষকদের মাঝে এ ঋণ দেয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। এবি ব্যাংক লিমিটেডের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. খলিলুর রহমান সিরাজী, কাজিপুর পৌরসভার মেয়র আব্দুল হান্নান তালুকদার ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন।