মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া ও শুভকামনা জানালেন হাজী আশরাফ উদ্দিন পাইকগাছায় সাংবাদিক ফসিয়ারের নিরব আর্তনাদ : যেন এক নির্মম সময়ের গল্প ! ঘাটাইলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত চিৎমরমের দূর্গম চাকুয়া পাড়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন নগরকান্দায় হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন কিশোরগঞ্জে হত্যা মামলার আসামী আটক এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন নিজাম উদ্দিন নবীনগরে অলরাউন্ডার প্রশিক্ষণের ১৩তম সেমিনার অনুষ্ঠিত দেশব্যাপী হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু নদীতে ফেলে দিতে চাওয়া সেই নবজাতকের দায়িত্ব নিলেন দম্পত্তি কক্সবাজার সাংবাদিকদের নিয়ে দক্ষতা ও উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত বগুড়ায় জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান- “বিভ্রান্তির রাজনীতি নয়, বাস্তব উন্নয়নই আমাদের লক্ষ্য” বাংলাদেশ–পাকিস্তানের প্রকৌশলীদের মধ্যে সহযোগিতা জোরদারে আইইবি–আইইপি–পিইসি’র দ্বিপক্ষীয় বৈঠক ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়ন ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দের উদ্যোগে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন পাইকগাছায় রাস্তার উপর মাটির বাঁধ, যান চলাচল বন্ধ: বিপাকে স্থানীয়রা মুন্সীগঞ্জে প্রকৌশলীর সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে আমতলীতে মেটাল ফার্মটেক লিমিটেডের উদ্যোগে গ্রাহক সম্মেলন ও মেলা অনুষ্ঠিত আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ মৃধার মৃত্যু কিশোরের সাহসিকতায় প্রাণ বাঁচল বাছুরের কৃষকের জীবনমান উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করছে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আমদানি খরচ বেশি হওয়ায় জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার পরিবহন ভাড়া ৪০ শতাংশ বাড়াতে চায় মালিক সমিতি রিহ্যাব নির্বাচনে বিজয়ী আব্দুর রাজ্জাক ও মোঃ এমদাদুল হককে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের ফুলেল সংবর্ধনা শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কাল থেকে সুনামগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চোখের লেন্স বিক্রি নিয়ে বিরাট নৈরাজ্য মোগটুলা ইউপি’র সাবেক চেয়ারম্যান ইছাম উদ্দিন আর নেই সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার 

স্বচ্ছতা ও দ্রুত নির্বাচনের দাবিতে তলবী সভা করল ইলেকট্রনিক্স এসোসিয়েশন

নিজস্ব প্রতিবেদক 
রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৮:৫৬ অপরাহ্ন

বাংলাদেশ ইলেকট্রনিক্স বিজনেস এসোসিয়েশনের তলবী সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৩ আগস্ট) দুপুরে রাজধানীর কাকরাইলস্থ বাংলাদেশ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট কনফারেন্স রুমে এই সভার আয়োজন করা হয়।

সভায় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন জেলা কমিটির প্রায় ৩৭১ জন সদস্যের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। টাঙ্গাইল জেলা বিভার সাধারণ সম্পাদক মোঃ আবু সায়েমের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ শামীম হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক মোঃ আইয়ুব আলী, মোহাম্মদ ফয়সল আহামেদ ও মোহাম্মদ উজ্জল হোসেন। এছাড়া মানিকগঞ্জ জেলা কমিটির আহবায়ক মোঃ অহিদুজ্জামানসহ বিভিন্ন জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, প্রায় দুই বছর আগে গঠিত আহবায়ক কমিটি এখন পর্যন্ত সংগঠনের আয়-ব্যয়ের কোনো সঠিক হিসাব প্রকাশ করতে পারেনি। এতে কমিটির স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ সময় পার হলেও কমিটি কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, বরং অনিশ্চয়তা ও অস্বচ্ছতা তৈরি হয়েছে।

এ সময় নেতৃবৃন্দরা একক কণ্ঠে দাবি তোলেন, সংগঠনের কার্যক্রম সুষ্ঠ ও গণতান্ত্রিক ধারায় এগিয়ে নিতে দ্রুততম সময়ের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। অন্যথায় সদস্যদের মধ্যে আস্থাহীনতা বাড়বে এবং সংগঠনের ঐক্য ক্ষতিগ্রস্ত হবে।

সভায় উপস্থিত একাধিক নেতা বলেন, বাংলাদেশ ইলেকট্রনিক্স বিজনেস এসোসিয়েশন দেশের ইলেকট্রনিক্স ব্যবসায়ীদের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। তাই এই সংগঠনকে জবাবদিহিতা, স্বচ্ছতা ও নির্বাচনের মাধ্যমে শক্তিশালী করা জরুরি। সভার আলোচনায় প্রস্তাব গৃহীত হয়, শিগগিরই নির্বাচন আয়োজনের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করতে হবে এবং সকল সদস্যকে সেই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে হবে।


এই বিভাগের আরো খবর