মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া ও শুভকামনা জানালেন হাজী আশরাফ উদ্দিন পাইকগাছায় সাংবাদিক ফসিয়ারের নিরব আর্তনাদ : যেন এক নির্মম সময়ের গল্প ! ঘাটাইলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত চিৎমরমের দূর্গম চাকুয়া পাড়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন নগরকান্দায় হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন কিশোরগঞ্জে হত্যা মামলার আসামী আটক এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন নিজাম উদ্দিন নবীনগরে অলরাউন্ডার প্রশিক্ষণের ১৩তম সেমিনার অনুষ্ঠিত দেশব্যাপী হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু নদীতে ফেলে দিতে চাওয়া সেই নবজাতকের দায়িত্ব নিলেন দম্পত্তি কক্সবাজার সাংবাদিকদের নিয়ে দক্ষতা ও উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত বগুড়ায় জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান- “বিভ্রান্তির রাজনীতি নয়, বাস্তব উন্নয়নই আমাদের লক্ষ্য” বাংলাদেশ–পাকিস্তানের প্রকৌশলীদের মধ্যে সহযোগিতা জোরদারে আইইবি–আইইপি–পিইসি’র দ্বিপক্ষীয় বৈঠক ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়ন ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দের উদ্যোগে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন পাইকগাছায় রাস্তার উপর মাটির বাঁধ, যান চলাচল বন্ধ: বিপাকে স্থানীয়রা মুন্সীগঞ্জে প্রকৌশলীর সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে আমতলীতে মেটাল ফার্মটেক লিমিটেডের উদ্যোগে গ্রাহক সম্মেলন ও মেলা অনুষ্ঠিত আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ মৃধার মৃত্যু কিশোরের সাহসিকতায় প্রাণ বাঁচল বাছুরের কৃষকের জীবনমান উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করছে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আমদানি খরচ বেশি হওয়ায় জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার পরিবহন ভাড়া ৪০ শতাংশ বাড়াতে চায় মালিক সমিতি রিহ্যাব নির্বাচনে বিজয়ী আব্দুর রাজ্জাক ও মোঃ এমদাদুল হককে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের ফুলেল সংবর্ধনা শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কাল থেকে সুনামগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চোখের লেন্স বিক্রি নিয়ে বিরাট নৈরাজ্য মোগটুলা ইউপি’র সাবেক চেয়ারম্যান ইছাম উদ্দিন আর নেই সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার 

২৯তম বিসিএস (প্রশাসন) ক্যাডার সার্ভিস এর কার্যনির্বাহী কমিটি গঠিত

প্রেস বিজ্ঞপ্তি
বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫, ৯:৪৭ অপরাহ্ন

আজ ০৫/০২/২০২৫ তারিখ বুধবার ২৯তম বিসিএস (প্রশাসন) ক্যাডার সার্ভিস এর ২৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে তারিক হাসান, উপসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় সভাপতি এবং র. হ. ম. আলাওল কবির, মাননীয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টার একান্ত সচিব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি-১ নির্বাচিত হয়েছেন মো: নাজমুল ইসলাম সরকার, সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ডের একান্ত সচিব। আ.স.ম. জামশেদ খোন্দকার, পুলিশ সংস্কার কমিশন প্রধান মহোদয়ের একান্ত সচিব সহ-সভাপতি-২, ড. আশফিকুন নাহার, উপসচিব, স্থানীয় সরকার বিভাগ সহ-সভাপতি ৩ নির্বাচিত হয়েছেন। এছাড়া মো: ইকবাল হোসেন, উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার, জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা কোষাধ্যক্ষ এবং মো: সিরাজুল ইসলাম, উপসচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর ২০২৪ তারিখে সকলের সম্মতিতে ২৯তম বিসিএস (প্রশাসন) ক্যাডার সার্ভিস এর পূর্ণাঙ্গ কমিটি গঠনের নিমিত্ত ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। এই আহবায়ক কমিটি সুষ্ঠুভাবে ২৯তম বিসিএস প্রশাসন ক্যাডার সার্ভিস এর নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে মো. রাশেদুল হক কে- প্রধান নির্বাচন কমিশনার এবং আমিনুল ইসলাম ও সোহানা নাসরিন কে নির্বাচন কমিশনার করে নির্বাচন কমিশন ঘোষণা করে। আজ নির্বাচন কমিশন সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে প্রথমবারের মতো ২৯ তম বিসিএস (প্রশাসন) এর ২৩ সদস্য বিশিষ্ট দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করে।

সদ্য নির্বাচিত সভাপতি তারিক হাসান, উপসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় তার প্রতিক্রিয়ায় বলেন, “ব্যাচের জন্য যুগোপযোগী গঠনতন্ত্র প্রণয়ন, সকল সদস্যদের ডাটাবেজ প্রস্তুত এবং সদস্যদের গুণগত উৎকর্ষ সাধনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিবো যা যুগের চাহিদা মিটাতে সক্ষম হবে। এছাড়া আন্ত:ক্যাডার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বৃদ্ধি করে জনকল্যাণমুখী বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।”


এই বিভাগের আরো খবর