সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শহীদ নুরুল মোস্তফা ও শহীদ নুরুল আমিনের কবর জিয়ারত করলেন এনসিপি নেতা শফিকুল ইসলাম কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ

৩০ নভেম্বরের পরে রিটার্ন দাখিলে আইনি বাধা নেই

জ্যেষ্ঠ প্রতিবেদক, ঢাকাপ্রতিদিন
রবিবার, ১৩ আগস্ট, ২০২৩, ১২:০৩ অপরাহ্ন

৩০ নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে। তবে এর পরেও যেকোনো করদাতা রিটার্ন দাখিল করতে পারবেন। এক্ষেত্রে নতুন আয়কর আইন ২০২৩ অনুসারে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

গতকাল দেশের শীর্ষ এক গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত একটি সংবাদের কারণে সাধারণ করদাতাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় রোববার (১৩ আগস্ট) এনবিআরের পক্ষ থেকে এ বিষয়ে ব্যাখ্যা প্রদান করা হয়।

এনবিআর পরিচালক (জনসংযোগ) ‍সৈয়দ এ মু’মেন এ প্রসঙ্গে ঢাকা পোস্টকে বলেন, গতকাল ১২ আগস্ট ‘রিটার্ন জমা বন্ধ ৩০ নভেম্বরের পর, আয়কর আইনে আরও যেসব কঠোর বিধান’ শিরোনামের সংবাদের প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। প্রকাশিত সংবাদে অসম্পূর্ণ এবং অসঙ্গতিপূর্ণ তথ্য উপস্থাপন করা হয়েছে। জনবিভ্রান্তি অবসানের জন্য এনবিআর পরিষ্কার ধারণা দিয়েছে।

এনবিআরের ব্যাখ্যা

আয়কর আইন ২০২৩ অনুযায়ী যেকোনো করদাতা যেকোনো সময়ে রিটার্ন দাখিল করতে পারবেন। ধারা ১৭১ অনুযায়ী প্রত্যেক করদাতাকে করদিবসের (৩০ নভেম্বরের) মধ্যে বা এর পূর্বে রিটার্ন দাখিলের বিধান রয়েছে এবং এক্ষেত্রে ধারা ১৭৩ অনুযায়ী কর পরিশোধের বিধান রয়েছে। তবে, কোনো করদাতা করদিবসের মধ্যে রিটার্ন দাখিলে ব্যর্থ হলে তিনি করদিবস পরবর্তী যেকোনো সময়ে রিটার্ন দাখিল করতে পারবেন এবং ধারা ১৭৪ অনুযায়ী কর পরিশোধ করতে পারবেন।

আয়কর আইন, ২০২৩-এ রিটার্ন দাখিলের জন্য সময় বৃদ্ধির কোনো বিধান রাখা হয়নি। কেননা, করদাতারা এখন যেকোনো সময় রিটার্ন দাখিল করতে পারবেন। করদিবসের মধ্যে রিটার্ন দাখিলের ক্ষেত্রে ধারা ১৭৩ অনুযায়ী কর পরিশোধ করতে হবে এবং করদিবস পরবর্তী সময়ে রিটার্ন দাখিলের ক্ষেত্রে ধারা ১৭৪ অনুযায়ী কর পরিশোধ করতে হবে।

আয়কর আইনের ১৮০ ধারা অনুযায়ী কোনো করদাতা তার বকেয়া রিটার্ন স্বনির্ধারনী পদ্ধতিতে দাখিল করতে পারবেন যা আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ অনুযায়ী সম্ভব হতো না। অর্থাৎ করদাতা এখন যেকোনো বছরের রিটার্ন যেকোনো সময়ে দাখিল করতে পারবেন এবং তা স্বনির্ধারনী পদ্ধতিতে দাখিল করতে পারবেন। এতে আইনগত কোনো বাধা নেই।


এই বিভাগের আরো খবর