বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
আগামীকাল বৃহস্পতিবার বগুড়ার মহাস্থানে মাজারভক্ত দর্শনার্থীদের মিলনমেলা গৌরীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সুরেশ কৈরীর স্মরণসভা মুক্তাগাছায় ব্যবসায়ীর ৩৫ লাখ টাকা চুরি ঢাকা থেকে ২ চোর গ্রেপ্তার, ২১ লাখ টাকা উদ্ধার বর্তমান সরকারের উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে ঝালকাঠিতে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, দগ্ধ ১২ পাইকগাছায় গরীব ও মেধাবী ২৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান ‎পটুয়াখালীতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও জনসচেতনতায় প্রেস ব্রিফিং সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে ঠাকুরগাঁওয়ে প্রেস ব্রিফিং ডিমলায় দুর্যোগপীড়িতদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে মুন্সীগঞ্জে প্রেস ব্রিফিং বিএনপি নেতাদের বিরুদ্ধে ‘মিথ্যা প্রচারণা’ অভিযোগে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে একাত্তরের বীরাঙ্গনা টেপরী রাণীর শেষ বিদায়ে কান্নায় ভেঙে পড়ে পুরো গ্রামবাসী নান্দাইল চৌরাস্তা ওয়ালটন এক্সক্লুসিভ ইলেকট্রনিক্স ডিলার পয়েন্টের শুভ উদ্বোধন কিশোরগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আটক বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তায় দেশীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহারের তাগিদ আইইবির কর্মশালায় বিশেষজ্ঞদের সুপারিশ ‎দুর্গাপুরে চুরি হওয়া ১২ লক্ষ টাকা উদ্ধার: আটক-১ হালুয়াঘাটে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মাদারগঞ্জে ময়লার স্তূপ’ দূর্গন্ধে অতিষ্ট পথচারীরা’ অকেজো কোটি টাকার ডাম্পিং স্টেশন নাসিরনগরে ৩ কিঃমিঃসড়ক পুনঃনির্মাণ কাজের উদ্বোধন ও মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই আধুনিক প্রযুক্তিতে হালদার পোনা উৎপাদনের তাগিদ বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন উপলক্ষ্যে কুড়িগ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসভা অনুষ্ঠিত বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কার্যক্রোম ও অগ্রগতি নিয়ে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং   বাসমতির বিকল্প বিনাধান-২৫ : কৃষিতে সোনালী বিপ্লব, বাড়ছে লাভ ও সম্ভাবনা সুনামগঞ্জে সরকারের ১৮০ দিনের কর্মসূচি নিয়ে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং ডিআইজি রেজাউলের বক্তব্যে শীর্ষ কর্মকর্তাদের অসন্তোষ সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে আমতলীতে নিজ মেয়েকে ধর্ষনের ১৭দিন পর ধর্ষক বাবা ওসমান মোল্লা গ্রেপ্তার মাদারগঞ্জে ভিজিডির ৪৬ বস্তা চাল উদ্ধার হোমনায় মাদকবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা

৪২৯ রানের টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কার দুর্দান্ত জয়

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : টি-টোয়েন্টি সিরিজ জিতে বছর শেষ করেছিল নিউজিল্যান্ড। তবে বছরের শুরুতেই একই সিরিজের শেষ ম্যাচে হারে তারা। অর্থাৎ পরাজয় দিয়েই কিউইদের ২০২৫ সাল শুরু। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ তে এগিয়ে থাকা নিউজিল্যন্ড সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ হেরেছে শ্রীলঙ্কার কাছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) ৪২৯ রানের হাইভোল্টেজ এই ম্যাচে স্বাগতিকদের ৭ রানে হারিয়েছে লঙ্কানরা।

নেলসনে সিরিজের শেষ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে কুশল পেরেরার শতকের উপর ভর করে ৫ উইকেটে ২১৮ রানের বিশাল পুঁজি পায় শ্রীলঙ্কা। সফরকারীদের শুরুটা ভালো না হলেও, তিন নম্বরে নামা কুশল পেরেরা ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। আসালাঙ্কাকে নিয়ে শত রানের জুটি গড়েন তিনি।

এই দুই লঙ্কান ব্যাটসম্যান নিউজিল্যান্ডের বোলারদের উপর রাজত্ব করেছে। এরই মাঝে টি-টোয়েন্টি ক্যারিয়ারে নিজের প্রথম শতকের দেখা পান কুশল পেরেরা। ৪৪ বলে ১৩ চার এবং ৪ ছক্কার মারে শতক পূর্ণ করেন লঙ্কান এই ব্যাটসম্যান। তবে শতকের পরই বিদায় নেন তিনি। ৪৬ বলে ১০১ রানে মিচেলের বলে আউট হন পেরেরা। আর লঙ্কান অধিনায়ক আসালাঙ্কা ২৪ বলে ৪৬ রানে আউট হন। বাকিরা তেমন রান করতে না পারলেও বিশাল পুঁজি পেয়ে যায় সফরকারীরা।

নিউজিল্যান্ডের হয়ে পাঁচজন বোলার একটি করে উইকেট নিয়েছেন। তারা হচ্ছেন—হেনরি, ডাফি, ফাউলকেস, স্যান্টনার এবং মিচেল।

জবাব দিতে নেমে রবীন্দ্র ও রবিনসনের ব্যাটে উড়ন্ত সূচনা পায় নিউজিল্যান্ড। ওপেনিং জুটি থেকে আসে ৮১ রান। তবে ওপেনিং জুটি ভাঙার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কিউইরা। রাচিন রবীন্দ্র ৩৯ বলে ৬৯ রানে ফেরার পর লঙ্কানদের বিপক্ষে একাই লড়াই করেছেন ড্যারেল মিচেল। ১৭ বলে ৩৫ রান করেন তিনি। আসালাঙ্কার এক ওভারে চার ছয় মেরে ম্যাচটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসেন। তবে মিচেল আউট হওয়ার পর ম্যাচ থেকে ছিটকে যায় কিউইরা।

শেষ দিকে ফাউলকেসের ১৩ বলে অপরাজিত ২১ এবং মিচেল স্যান্টনারের ১০ বলে অপরাজিত ১৪ রান শুধু ম্যাচের হারের ব্যবধান কমিয়েছে। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১১ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস। লঙ্কানদের হয়ে ৫০ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন আসালাঙ্কা। আগামী ৫ জানুয়ারি শুরু হচ্ছে এই দুই দলের ওয়ানডে সিরিজ।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর