বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু কাপ্তাইয়ে বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ড্রেন সংস্কার কাজের শুভ উদ্বোধন কাউখালীর আশোয়া গ্রামটি নদীভাঙনে বিলুপ্তির পথে কাউখালীর সন্ধ্যা নদীতে কোস্টারের ধাক্কায় ফেরি ক্ষতিগ্রস্ত, ট্রলার ডুবি জামালপুরে বজ্রপাতে দুইজনের মর্মান্তিক মৃত্যু মতলব উত্তর পাঁচগাছিয়ায় দারুল উলুম মাদ্রাসায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত উৎসব অনুষ্ঠিত নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নদীতে বৃদ্ধ নিখোঁজ—দুই দিনেও সন্ধান মেলেনি ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী চড়ক মেলা ও চারিকারু প্রর্দশন: গ্রামীণ ঐতিহ্যের রঙে মুখর প্রত্যন্ত জনপদ ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত মে দিবস উপলক্ষে দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ মাদারগঞ্জে ৫শ পিস ইয়াবাসহ মাদককারবারী আটক-২ র‍্যাব-১৩ এর পৃথক অভিযানে ২৪৪ বোতল মাদকদ্রব্যসহ আটক, গ্রেপ্তার-৫

অ্যাডভোকেট হলেন সাংবাদিক এসএম বিপ্লব হোসেন: দায়িত্ববোধ ও মানবসেবাকে ধারণ করে নতুন পথচলা

সাতক্ষীরা প্রতিনিধি
সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৯:০৯ অপরাহ্ন

দেশের শীর্ষ জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি, তরুণ সাংবাদিক এসএম বিপ্লব হোসেন এখন আইনজীবী।

দীর্ঘদিন সাংবাদিকতার মাধ্যমে সমাজের অসহায় মানুষের কথা তুলে ধরার পর এবার ন্যায়ের পক্ষে দাঁড়াতে আইনের পেশায় যুক্ত হলেন তিনি। সাংবাদিকতা থেকে আইনজীবীতে রূপান্তর তার জীবনে যেমন অনুপ্রেরণার নতুন দিগন্ত, তেমনি সমাজে ন্যায়-অন্যায় বাছাইয়ের সংগ্রামে নতুন দায়িত্বও।

শিক্ষাজীবনে অ্যাডভোকেট এসএম বিপ্লব হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকা কলেজ থেকে বাংলা বিষয়ে স্নাতক ডিগ্রী এবং পরবর্তীতে সাতক্ষীরা ল’কলেজ থেকে এলএল.বি ডিগ্রী অর্জন করেন। পরিশ্রম, মনোবল ও মেধার সাফল্যে তিনি ২০২৬ সালে বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

২০১১ সালে সাতক্ষীরা থেকে সম্প্রচারিত রেডিও নলতায় যোগদানের মধ্য দিয়ে তার সাংবাদিকতা জীবন শুরু। এরপর সাতক্ষীরার বহুল প্রচারিত দৈনিক পত্রদূতে কাজ করতে করতে তিনি যোগদান করেন দেশের শীর্ষ জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকায়। তার লেখনী ও অনুসন্ধানী রিপোর্টিং জেলার সাংবাদিকতায় ইতোমধ্যে নতুন মাত্রা যোগ করেছে।

সামাজিক দায়বদ্ধতা থেকেই সাংবাদিকতার পাশাপাশি আইনজীবী হওয়ার সিদ্ধান্ত জানালেন অ্যাডভোকেট এসএম বিপ্লব হোসেন। তিনি বলেন, “আমি সবসময় সত্য ও ন্যায়ের পাশে থাকতে চেয়েছি। মানুষকে আইনি সহায়তা দেওয়া ও নির্যাতিত মানুষের ন্যায্য অধিকার আদায়ে আইনের পেশায় যুক্ত হলাম। আমার এই পথচলা যেন মানুষের কল্যাণে কাজে লাগে এটাই আমার সবচেয়ে বড় অর্জন হবে।”

তিনি আরও বলেন, “এই অবস্থানে পৌঁছাতে পরিবার, শিক্ষক, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সংবাদ পাঠকদের অশেষ ভালোবাসা ও সহযোগিতা পেয়েছি। সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। সামনের দিনগুলোতেও পেশাগত দায়িত্ব পালনে আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

আইন পেশায় প্রবেশের পাশাপাশি সাংবাদিকতার ক্ষেত্রেও তার পথচলা অব্যাহত থাকবে এমন প্রত্যয় জানান তিনি। পেশাগত দুটি ক্ষেত্রেই ন্যায়ের আদর্শ ধরে রেখে দেশের মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন অ্যাডভোকেট এসএম বিপ্লব হোসেন।


এই বিভাগের আরো খবর