শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

অ্যাতলেটিকো ছেড়ে মেসির মায়ামিতে রদ্রিগো ডি পল

অনলাইন ডেস্ক :
শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১২:২১ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : আতলেতিকো মাদ্রিদ ছেড়ে রদ্রিগো ডি পলের ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার খবর বেশ কিছুদিন ধরেই ছিল আলোচনায়। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হলো। শনিবার (২৬ জুলাই) বাংলাদেশ সময় সকালে এক আনুষ্ঠানিক বিবৃতিতে ডি পলের মায়ামিতে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।

আর্জেন্টাইন এই মিডফিল্ডার ২০২৫ সালের মেজর লিগ সকার (এমএলএস) মৌসুমে ইন্টার মায়ামিতে ধারে খেলবেন। তবে চুক্তিতে রয়েছে স্থায়ীভাবে ২০২৯ সাল পর্যন্ত তাকে দলে রাখার সুযোগ। এর আগে ২০২১ সালে উদিনেস থেকে আতলেতিকো মাদ্রিদে যোগ দেন পল।

ডি পল শুধু দক্ষ ফুটবলারের নাম নয়, তিনি লিওনেল মেসির সবচেয়ে আস্থাভাজন সতীর্থদের একজন। জাতীয় দলের জার্সিতে মেসির সঙ্গে খেলেছেন ৬২ ম্যাচ। ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পাশাপাশি জিতেছেন দুটি কোপা আমেরিকা। মাঠের ভেতরে-বাইরে মেসির পাশে ছায়ার মতো থাকা এই মিডফিল্ডারকে অনেকেই ভালোবেসে ডাকেন ‘মেসির দেহরক্ষী’ নামে।

এবার জাতীয় দলের সেই চেনা সঙ্গীকে ক্লাবেও পাচ্ছেন মেসি। ইন্টার মায়ামির জার্সিতে একসঙ্গে নামতে চলেছেন দুইজন। আর্জেন্টিনার জাদুকর ও তার বিশ্বস্ত সহচরের এই পুনর্মিলন মায়ামি ভক্তদের জন্য নিঃসন্দেহে বড় এক আনন্দঘন মুহূর্ত।

মেসির ‘দেহরক্ষী’র পাশাপাশি দি পল সময়ের অন্যতম সেরা মিডফিল্ডারদেরও একজন। মাঠ ও মাঠের বাইরে নিরলস পরিশ্রমের কারণে তাকে ‘এল মোটরসিতো’ বা ‘ছোট ইঞ্জিন’ বলেও ডাকা হয়।

মায়ামি জানিয়েছে, পি-১ ভিসা ও আইটিসি (আন্তর্জাতিক ট্রান্সফার সনদ) পাওয়া সাপেক্ষে মায়ামির অনুশীলনে যোগ দেবেন ডি পল। পাশাপাশি চেজ স্টেডিয়ামে আগামীকাল ভোরে সিনসিনাটির বিপক্ষে ম্যাচ শুরুর আগে ডি পলকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে ক্লাবটি।

মায়ামিতে যোগ দেওয়ার প্রতিক্রিয়ায় ডি পল বলেছেন, ‘আমার ইন্টার মায়ামিতে আসার পেছনে কারণ হলো, লড়াই করা, শিরোপা জেতা এবং ক্লাবের ইতিহাসে নিজের নাম লেখানো। এই ক্লাবটি বড় কিছুতে পরিণত হতে যাচ্ছে, যার ইতিহাসও অনেক দীর্ঘ হবে। অসংখ্য মানুষ এই অসাধারণ দলকে অনুসরণ করবে।’

মায়ামির মালিক হোর্হে মাস বলেছেন, ‘আমাদের লক্ষ্য হলো এমন একটি দল গঠন করা, যা আমাদের সমর্থকদের স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করে। রদ্রিগোর মতো একজন খেলোয়াড়কে দলে নিতে পেরে আমরা দারুণ উচ্ছ্বসিত। সে একজন বিশ্ববিজয়ী খেলোয়াড়। তার আকাঙ্ক্ষা ও আমাদের লক্ষ্যের মধ্যে মিল রয়েছে। আমরা একসঙ্গে এই লক্ষ্য অর্জনে উন্মুখ।’

মায়ামির সহমালিক ও ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকহ্যাম বলেন, ‘রদ্রিগো এমন একজন খেলোয়াড়, আমি বহু বছর ধরে যার গুণমুগ্ধ। তিনি একজন নেতা, যিনি তার দলকে অনেক কিছু দিয়েছেন, বিশেষ করে আর্জেন্টিনা জাতীয় দলকে। আরেকজন বিশ্বকাপজয়ী খেলোয়াড়কে ইন্টার মায়ামি ও এমএলএস-এ পেয়ে আমি রোমাঞ্চিত।’
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর