শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের

আরও ২১ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

মাহফুজ জাহিদ 
বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬, ৯:৫২ অপরাহ্ন

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী দেশের বিভিন্ন জেলার মোট ২১ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।

আজ বৃহস্পতিবার (১ জানুয়ারী) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

জানা গেছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের রাজশাহী জেলা বিএনপির সাবেক সদস্য মিজানুর রহমান মিজান, কুমিল্লা দক্ষিণ জেলাধীন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরকার জহিরুল হক মিঠুন, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. আক্রামুল ইসলাম, চাঁদপুর জেলাধীন মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ নুরুল হক সরকার, বগুড়া জেলাধীন দুপচাঁচিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি মো. গোলাম ফারুক, তালোড় পৌর বিএনপির সাবেক সভাপতি মো. আবু হোসেন সরকার আবুল, এনায়েতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নুরুল ইসলাম মাস্টার, চৌহালী ইউনিট বিএনপির সহ-সভাপতি মো. বাবুল সরকার, মানিকগঞ্জ জেলাধীন ঘিওর উপজেলার অন্তর্গত বড়টিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম, ফরিদপুর বিভাগীয় মহিলা দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শাহিনুর আক্তার বিউটি, পিরোজপুর জেলাধীন নাজিরপুর উপজেলার অন্তর্গত মাটিভাংগা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরদার সাফায়েত হোসেন শাহীন, নাটোর জেলাধীন সিংড়া উপজেলার অন্তর্গত ১নং সুকাশ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল কুদ্দুস আকন্দকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল।

আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ তাদের বহিস্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম উত্তর জেলাধীন সীতাকুন্ড উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মোরছালিন, সাবেক আহ্বায়ক ডা. কমল কদর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য হাজী আবুল কালাম আবু, সিরাজগঞ্জ জেলাধীন উল্লাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আবু হাসান অভি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. জাফর ইকবাল, সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃ সাহাব উদ্দিন এর দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের পদের স্থগিতাদেশও প্রত্যাহার করা হয়েছে।

একই অভিযোগে নাটোর জেলাধীন গুরুদাসপুর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম শেখ এবং ফেনী জেলাধীন সদর উপজেলার অন্তর্গত ২নং পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. দেলোয়ার হোসেনকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছিল।


এই বিভাগের আরো খবর