রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম

আর্জেন্টিনা থেকে আসছে ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২, ৬:০৭ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন অর্থ-বাণিজ্য ডেস্ক : আর্জেন্টিনা থেকে ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল আমদানি করা হচ্ছে। আন্তর্জাতিক দরপত্র আহ্বানের মাধ্যমে প্রতি লিটার সয়াবিনের দাম ১.৩৫ ডলার হিসেবে মোট ব্যয় হবে ৩১৭ কোটি ৭৯ লাখ টাকা। ২ লিটারের বোতলে এসব সয়াবিন তেল সরবরাহ করা হবে। সূত্র জানায়, টিসিবির ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের এক কোটি পরিবারের মাঝে প্রতি মাসে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির সরকারি নির্দেশনা রয়েছে। ওই নির্দেশনার আলোকে অনুমোদিত ক্রয় পরিকল্পনার বিপরীতে সাধারণত উন্মুক্ত দরপত্র আহ্বানের মাধ্যমে পণ্য কেনা হয়। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনার ক্ষেত্রে নির্ধারিত সময়ের আগে পণ্য সরবরাহ পাওয়া যায় না। বিদেশ থেকে সয়াবিন তেল আমদানির জন্য প্রধানমন্ত্রীর অনুশাসন রয়েছে। সয়াবিন তেল আমদানির জন্য বিগত কয়েকটি আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলেও দরপত্র জমা পড়েনি। এছাড়া, স্থানীয় বাজারে সয়াবিন তেলের স্বল্পতা ও সয়াবিন তেলের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় টিসিবির ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের এক কোটি পরিবারের কাছে প্রতি মাসে সয়াবিন তেল সরবরাহের জন্য সরবরাহ চেইন অক্ষুন্ন রাখার স্বার্থে আন্তর্জাতিকভাবে জরুরি ভিত্তিতে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) সয়াবিন তেল কেনার কার্যক্রম গ্রহণ করা হয়।

সূত্র জানায়, টিসিবি ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল সরাসরি ক্রয় পদ্ধতিতে জরুরি প্রয়োজনে পরিমাণ এবং মানসম্মত সয়বিন তেল পাওয়ার নিশ্চয়তায় সয়াবিন সরবরাহকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান সফিবেল ফুড অ্যান্ড বেভারেজ লিমিটডে (স্থানীয় এজেন্ট: গ্লোবিপ্যাক ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড) এর কাছ থেকে গত ৫ ডিসেম্বর দরপ্রস্তাব চাওয়া হয়। প্রতিষ্ঠানটি একটি স্বীকৃত আন্তর্জাতিক সয়াবিন তেল সরবরাহকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির কাছ থেকে নির্ধারিত সময়ে মানসম্মত প্রত্যাশিত পরিমাণ সয়াবিন তেল পাওয়া যাবে বলে বাণিজ্য মন্ত্রণালয় আশা করছে। প্রতিষ্ঠানটি আর্জেন্টিনায় উৎপাদিত এই সয়াবিন তেল ২ লিটার পেট বোতলে সরবরাহ করবে। সূত্র জানায়, সরবরাহকারী প্রতিষ্ঠানটি দরপত্রে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১ দশমিক ৪০ ডলার দাম উল্লেখ করে। দরপত্রে অফিসিয়াল দাম ছিল ১ দশমিক ৬২ ডলার। পরে প্রতিষ্ঠানটির সঙ্গে নেগোশিয়েশন করে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১ দশমিক ৩৫ ডলার নির্ধারিত হয়। প্রতিষ্ঠানটি উক্ত নির্ধারিত দরে সয়াবিন তেল সরবরাহে সম্মত হয়। যা বর্তমান বাজার দরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। দরপত্রের বৈধতার মূল মেয়াদ ২৭ ডিসেম্বর পর্যন্ত। আগামী ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারির মধ্যে সয়াবিন তেল জাহাজীকরণ সম্পন্ন করতে হবে।

এ বিষয়ে সরবরাহকারী তার আবেদনে উল্লেখ করেন, তারা তাদের নিজ অর্থায়নে সয়াবিন তেলের গুণগতমান ও পরিমাণ যাচাই করার লক্ষ্যে দরপত্র মূল্যায়ন কমিটির ৪ জন সদস্যকে সয়াবিন তেল পিএসআই করানোর জন্য ব্যবস্থা গ্রহণ করবে। সূত্র জানায়, দরপত্র মূল্যায়ন কমিটি কর্তৃক নির্ধারিত প্রতি লিটার সয়াবিন তেলের দর ও দাপ্তরিক প্রাক্কলিত দরের প্রতি লিটারের পার্থক্য (১.৬২-১.৩৫) বা ০.২৭ মার্কিন ডলার কম। নির্ধারিত দরে টিসিবির গুদাম পর্যন্ত খরচ প্রায় ১৬৩.১১ টাকা/লিটার যা ৭ ডিসেম্বর তারিখে স্থানীয় বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। উল্লেখ্য, বর্তমানে স্থানীয় বাজারে সয়াবিন তেলের প্রতি লিটারের গড় দাম ১৮৫ টাকা। নির্ধারিত দর বর্তমান বাজার মূল্য থেকে (১৮৫.০০-১৬৩.১১)=২১.৮৯ টাকা কম। সার্বিক অবস্থা পর্যালোচনা করে দরপত্র মূল্যায়ন কমিটি যুক্তরাষ্ট্র ভিত্তিক সরবরাহকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান সফিবেল ফুড অ্যান্ড বেভারেজ লিমিটডে (স্থানীয় এজেন্ট: গ্লোবিপ্যাক ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড) এর কাছ থেকে ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল সংগ্রহ করার প্রস্তাব সুপারিশ করেছে। এ সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাব অনুমোদনের জন্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠেয় সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পরবর্তী সভায় উপস্থাপন করা হবে বলে সূত্র জানিয়েছে।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর