শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

আশুলিয়ায় বাসে আগুন, বিএনপির ৬ নেতাকর্মী গ্রেপ্তার

আশুলিয়া প্রতিনিধি
মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩, ৪:২৭ অপরাহ্ন

আশুলিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কে বিকাশ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ৬ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়।

মঙ্গলবার ঢাকার পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকর্মীদের জানান ঢাকা জেলার পুলিশ সুপার আসাদুজ্জামান পিপিএম।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম (৪৪), ঢাকা জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. সুরুজ্জামান (৪৭), ঢাকা জেলা বিএনপির সদস্য মো. মুমিনুল ইসলাম (৪৫), ধামরাই পৌর ছাত্রদলের সদস্য অপূর্ব চন্দ্র দাস (২২), ধামরাই থানা যুবদলের সদস্য মো. রাজীব হোসেন, সাভার থানা যুবদলের সদস্য মো. সুজন (৩৪)।

পুলিশ সুপার জানান, সিসি ক্যামেরার ফুটেজে স্পষ্টভাবে শহিদুল ইসলাম, সুরুজ্জামান ও অপূর্ব চন্দ্র দাসকে চিহ্নিত করা হয়েছে। শনাক্তের পর তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাকিদের গ্রেপ্তার করা হয়। নাশকতার সঙ্গে আরও যারা জড়িত আছে সে বিষয়ে তদন্ত চলছে এবং জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। আসামিরা নাশকতার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

সংবাদ সম্মেলনে, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. আব্দুল্লাহিল কাফী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশশিরা হাবীব খানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২৯ জুলাই বিকাল সাড়ে ৩টার দিকে আশুলিয়ার নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকায় কয়েকটি বাস ভাঙচুর করে বিকাশ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ৩২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও অনেককে আসামি করে মামলা দায়ের করেন ক্ষতিগ্রস্ত বাসের চালক আনোয়ার হোসেন। এই মামলার তদন্ত করতে গিয়ে বিএনপির নাশকতার প্রমাণ পায় পুলিশ।


এই বিভাগের আরো খবর