বুধবার, ১৩ মে ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিআইজি রেজাউলের বক্তব্যে শীর্ষ কর্মকর্তাদের অসন্তোষ সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে আমতলীতে নিজ মেয়েকে ধর্ষনের ১৭দিন পর ধর্ষক বাবা ওসমান মোল্লা গ্রেপ্তার মাদারগঞ্জে ভিজিডির ৪৬ বস্তা চাল উদ্ধার হোমনায় মাদকবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা নান্দিনায় পৈত্রিক সম্পত্তি জবরদখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার ঝালকাঠি সরকারি কলেজে শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেস অনুষ্ঠিত গাজীপুর নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালক নিহত কুড়িগ্রামে পরিবহন শ্রমিকদের বিপদের বন্ধু আমিনুর রহমান বাচ্চু সাতক্ষীরায় নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন শক্তিশালীকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত হোমনায় দুই মাদক কারবারিকে ভ্রাম্যমান আদালতের কারাদণ্ড তারাকান্দায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী পটুয়াখালীতে লতিফ স্কুলের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির বিরুদ্ধে মানববন্ধন ফটিকছড়িতে বাস-পিকআপ সংঘর্ষ, পুলিশের গাড়ি ভাঙচুর ঠাকুরগাঁওয়ে বায়োপেস্টিসাইড ব্যবহারে কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ব্রি ধান-১০২ সম্প্রসারণে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত দিনাজপুরে শীর্ষ সন্ত্রাসী মুসা ও হানি ট্রাপিং চক্রের সহযোগী আয়শা সিদ্দিকা আটক চুনারুঘাটে গ্রাম আদালত বিষয়ক ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত চার মাসে ৩৯ খুন,আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ধারাবাহিক হামলায় জনমনে আতঙ্ক নগরকান্দায় তুচ্ছ ঘটনায় ছোট ভাই কর্তৃক বড় ভাইয়ের হাতের কব্জি কর্তন আন্তর্জাতিক নার্স দিবসে কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যালি ও আলোচনা সভা বাল্যবিবাহ, শিশুশ্রম ও মাদক প্রতিরোধে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অফিসে অনিয়মিত এলজিইডির প্রধান প্রকৌশলী সেবায় ভোগান্তি, বাড়ছে ফাইলজট. সাক্ষাৎ প্রার্থীদের ক্ষোভ ডিসিআরভুক্ত জমি নিয়ে বিরোধ, অসহায় পরিবারের বসবাস নিশ্চিতের দাবি কাউখালীতে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা হাসপাতালে রোগীর আর্তনাদ, নিচে নার্সদের ব্যান্ড পার্টি ও উদ্দাম নাচ আনোয়ারায় আলোচিত গৃহবধূ মৃত্যু: অভিযুক্ত স্বামী আটক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনকে মন্ত্রিসভায় দেখতে চায় প্রকৌশলী সমাজ কাউখালীতে পারিবারিক কলহের কারণে জেলের আত্মহত্যা ফটিকছড়িতে সাপের কামড়ে শিশুর মৃত্যু

ইউপি নির্বাচন: মাঠে সক্রিয়তায় আলোচনার কেন্দ্রে হাজী আশরাফ উদ্দিন

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৩:২৫ অপরাহ্ন

দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ও নির্বাচন কমিশনের প্রস্তুতির মধ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে তুমুল আলোচনা।

সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয়দের আগ্রহ দিন দিন বাড়ছে। এ পরিস্থিতিতে মাঠপর্যায়ে সক্রিয়তা ও জনসম্পৃক্ত কার্যক্রমের মাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো. আশরাফ উদ্দিন।

উল্লেখ্য, ২০২২ সালের ১৫ জুন অনুষ্ঠিত মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আরিফ মাসুদ বাবু আনারস প্রতীক নিয়ে ৮ হাজার ৩৯৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাজী মোহাম্মদ সোহাগ রনি নৌকা প্রতীক নিয়ে পান ৭ হাজার ২৬৭ ভোট। তবে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু আত্মগোপনে চলে গেলে ইউনিয়ন পরিষদের কার্যক্রম বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মাধ্যমে পরিচালিত হচ্ছে। আত্মগোপনে আছেন ওই সময়কার প্রার্থী সোহাগ রনিও।
এদিকে, আগামী নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে নতুন করে আলোচনায় এসেছেন ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মো. আশরাফ উদ্দিন। দীর্ঘদিন ধরে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে জনসংযোগ, সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা, ঈদ উপহার বিতরণ, মসজিদ-মাদ্রাসায় অনুদান প্রদানসহ নানা উদ্যোগ স্থানীয়দের দৃষ্টি কাড়ে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, “দুঃসময়ে পাশে থাকা মানুষ হিসেবেই আশরাফ উদ্দিনকে দেখেন তারা।” অনেকেই মনে করছেন, একজন সেবামুখী ও জনবান্ধব প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন।
ইতোমধ্যে তিনি বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ জোরদার করেছেন এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন। তার এই তৎপরতা নির্বাচনকে ঘিরে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সচেতন মহল।
অন্যদিকে, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতাউর রহমানও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে মাঠে সক্রিয় রয়েছেন। গণসংযোগ ও সাংগঠনিক তৎপরতার মাধ্যমে তিনিও নির্বাচনী আলোচনায় রয়েছেন।
সব মিলিয়ে, দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে চূড়ান্ত নির্বাচনী চিত্র। তবে ইতোমধ্যেই মাঠে সক্রিয়তা ও জনসম্পৃক্ত কার্যক্রমের কারণে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন হাজী মো. আশরাফ উদ্দিন।


এই বিভাগের আরো খবর