পবিত্র রমজান মাস উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারায় স্থানীয়দের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামী ১০নং হাইলধর ইউনিয়ন শাখার উদ্যোগে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় হাইলধর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাষ্টার জাহেদুল ইসলামের সভাপতিত্বে
প্রভাষক রুস্তম আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক।
এসময় বিশেষ অতিথি হিসেবে দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী, দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা নুরুল হুসাইন, আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাষ্টার আব্দুল গণি, এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ শহীদুল্লাহ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, রমজান মাস মানুষকে সংযম, ধৈর্য ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। এই রমজানেই কুরআন নাজিল হয়েছে, ইসলামের প্রথম জিহাদ সংগঠিত হয়েছে তাই রমজান মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মাস। আমাদের সকলের উচিত রমজানকে যথাযথ মূল্যায়ন করা। এসময় বক্তারা ইসলামী আদর্শে ন্যায় ও ইনসাফের সমাজ বিনির্মাণের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।