শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি সুনামগঞ্জে লক্ষ্য এখন বিষমুক্ত ও রপ্তানিযোগ্য কৃষি কিশোরগঞ্জে ধর্ষণ চুরি মামলার আসামী আটক নিজ স্ত্রীকে হত্যা করে দেহ খন্ডবিখন্ড,স্বামী গ্রেফতার  সরিষাবাড়ীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা -২০২৬ অনুষ্ঠিত নবীনগরে উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে বর্ষবরণ উৎসব ও গণসংগীত অনুষ্ঠিত  বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-২ চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসবে আনন্দে মাতোয়ারা হাজার দর্শক সুস্থ জীবন গঠনে নিরাপদ খাদ্য নিশ্চিতে সকলকে আন্তরিক হতে হবে : ফারাহ শাম্মী ঐতিহ্য-উচ্ছ্বাসে পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য বহিঃ প্রকাশ: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত, সংবর্ধনায় সিক্ত এ্যাড.ভট্টু লালমোহনে আন্তঃজেলা মাদক ও জাল টাকার ব্যবসায়ী আটক পারকি পর্যটন কমপ্লেক্স নির্মাণে অনিয়মের অভিযোগে আনোয়ারায় মানববন্ধন বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের লক্ষাধিক সদস্যপূর্তি অনুষ্ঠান-২৫ শে এপ্রিল, ২০২৬

ঈদের আগে-পরে ৬ দিন চলবে না যেসব যানবাহন

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন প্রতিবেদক : কোরবানির ঈদে মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঈদের আগে তিন দিন ও পরে তিন দিন করে পণ্যবাহী ট্রাক, কভার্ড ভ্যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (১২ মে) ঢাকায় বিদ্যুৎ ভবনে ঈদযাত্রার প্রস্তুতি বিষয়ক সভা শেষে ব্রিফিংয়ে এই সিদ্ধান্ত জানান সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান।

তিনি বলেন, ঈদযাত্রায় সাধারণ মানুষকে নির্বিঘ্নে যাতায়াতের সুযোগ দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জরুরি ও বিশেষ পণ্যবাহী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

যেসব যানবাহন চলাচল করতে পারবে— কোরবানির গরুবাহী যান, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস পণ্য, ওষুধ, সার ও জ্বালানিবাহী গাড়ি।

উপদেষ্টা জানান, সড়কের ওপর বা পাশে কোনোভাবেই পশুর হাট বসতে দেওয়া হবে না। হাটের নির্দিষ্ট সীমানা নির্ধারণ করে তা কঠোরভাবে মনিটর করা হবে।

ঈদে যেন যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না হয়, সেজন্য নজরদারি থাকবে। চাঁদাবাজি রোধে পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ঈদযাত্রায় চাপ সামাল দিতে রেলপথে অতিরিক্ত কোচ ও ট্রেন সার্ভিস চালু করা হবে। উপদেষ্টা বলেন, গত রোজার ঈদের মতোই দুর্ঘটনাবিহীন যাত্রা নিশ্চিত করতে আমরা কাজ করছি।

ছিনতাই প্রতিরোধে পশুর হাটের পাশে ব্যাংকের বুথ বসানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এতে করে লেনদেন নিরাপদ থাকবে।
ঢাকাপ্রতিদিন/এআর

 


এই বিভাগের আরো খবর