শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি সুনামগঞ্জে লক্ষ্য এখন বিষমুক্ত ও রপ্তানিযোগ্য কৃষি কিশোরগঞ্জে ধর্ষণ চুরি মামলার আসামী আটক নিজ স্ত্রীকে হত্যা করে দেহ খন্ডবিখন্ড,স্বামী গ্রেফতার  সরিষাবাড়ীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা -২০২৬ অনুষ্ঠিত নবীনগরে উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে বর্ষবরণ উৎসব ও গণসংগীত অনুষ্ঠিত  বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-২ চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসবে আনন্দে মাতোয়ারা হাজার দর্শক সুস্থ জীবন গঠনে নিরাপদ খাদ্য নিশ্চিতে সকলকে আন্তরিক হতে হবে : ফারাহ শাম্মী ঐতিহ্য-উচ্ছ্বাসে পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য বহিঃ প্রকাশ: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত, সংবর্ধনায় সিক্ত এ্যাড.ভট্টু লালমোহনে আন্তঃজেলা মাদক ও জাল টাকার ব্যবসায়ী আটক পারকি পর্যটন কমপ্লেক্স নির্মাণে অনিয়মের অভিযোগে আনোয়ারায় মানববন্ধন বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের লক্ষাধিক সদস্যপূর্তি অনুষ্ঠান-২৫ শে এপ্রিল, ২০২৬

কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে প্রতিমা বির্সজনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গা পুজার আনুষ্ঠানিকতা

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৯:৫১ অপরাহ্ন

রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীতে বর্ণাঢ্য নৌ র‍্যালির মাধ্যমে অশ্রুসিক্ত নয়নে দেবী দুর্গাকে বিসর্জন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকাল সাড়ে ৫টায় কাপ্তাইয়ের ৮টি পূজা মণ্ডপের প্রতিমা বিসর্জন করা হয়। এসময় হাজার হাজার ভক্তের জয়ধ্বনি এবং ঢাক ঢোলের শব্দ ধ্বনিতে কর্ণফুলী নদীর দু’পাশ মুখরিত হয়ে ওঠে। প্রতিমা বির্সজন দেখতে কর্ণফুলী নদীর দু’পাড়া হাজারোও মানুষের সমাগম হয়।

প্রতিমা বিসর্জনে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ। এসময় তিনি বলেন, দুর্গা পুজা একটি সার্বজনীন উৎসব, এখানে সকল সম্প্রদায়ের লোকজন একত্রে মিলেমিশে এই পুজা উদযাপন করে থাকে। এদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ।

কাপ্তাই উপজেলা দুর্গা উৎসব পরিচালনা সমন্বয় কমিটির সহ সমন্বয়ক ঝুলন দত্ত, কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল ভট্টাচার্য এবং শিল্পী প্রদীপ মল্লিক এর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপি’র সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন,কাপ্তাই ৪১ বিজিবি’র সহকারী পরিচালক উপেন্দ্র নাথ হালদার, রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডা: রহমত উল্লাহ, যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা, কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হারুনুর রশীদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ রাঙামাটি জেলার সভাপতি অরুপ কুমার মুৎসুদ্দি, কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সমলেন্দু বিকাশ দাশ, কাপ্তাই উপজেলা পুজা ফ্রন্ট্রের সদস্য সচিব লোটাস ভট্টাচার্য সহ বিভিন্ন পুজা মন্ডপের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং নানা শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা দুর্গা উৎসব পরিচালনা সমন্বয় কমিটির আহবায়ক এবং উপজেলা পুজা ফ্রন্টের আহবায়ক জগদীশ দাশ দাশ ও সদস্য সচিব এবং কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু। সমাপনী বক্তব্য রাখেন প্রধান সমন্বয়ক এবং কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কান্তি ভট্টাচার্য।


এই বিভাগের আরো খবর