শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

কিশোরগঞ্জের ৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা অপর ৩টিতে তেমন প্রতিদ্বন্দ্বিতা নেই

কিশোরগঞ্জ প্রতিনিধি
রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ১০:৫৫ অপরাহ্ন

নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই নির্বাচনের উত্তাপ ছড়াচ্ছে। এ বছর কিশোরগঞ্জের ৬টি আসনে ৪২ জন প্রাথী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক ৩ রাষ্ট্রপতির পুত্র কন্যাগণ। তাছাড়াও আওয়ামী লীগের প্রার্থীর বিপরীতে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। তাছাড়া সাবেক ও বর্তমান সংসদ সদস্যরাও মাঠে রয়েছে।

কিশোরগঞ্জ- ১ (সদর-হোসেনপুর) আসনে বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের পুত্র কন্যাগণ নির্বাচনে অংশ নিচ্ছেন। তাঁর কন্যা ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি বর্তমানে এ আসনের এমপি। তার ভাই মেজর জেনারেল সৈয়দ সাফায়েতুল ইসলাম এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। একই পরিবারের ভাই বোন নির্বাচনে অংশ নেয়ায় আওয়ামী লীগের নেতাকর্মী, ভোটার সমর্থকরা বিব্রতকর অবস্থায় আছেন। ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি পিতার নামে এবং তার ভাই বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য প্রতিশ্রুতি নিয়ে মাঠে নেমেছেন।

অপরদিকে সৈয়দ সাফায়েতুল ইসলাম বলেন, শহীদ সৈয়দ নজরুল ইসলামের সন্তান হিসেবে আওয়ামী লীগ তথা বর্তমান সরকারের উন্নয়নের কথা বলেই ভোট চাইবো। ভোটাররা যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে আশাকরি তারা আমাকে ভোট দিবেন।

এছাড়াও জাতীয় পার্টির ডাঃ মোঃ আব্দুল হাই, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূপেন্দ্র ভৌমিক দোলন, এনপিপির মোঃ আনোয়ারুল কিবরিয়া, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মোঃ আব্দুল আওয়াল, ইসলামী ঐক্যজোটে মোঃ আশরাফ উদ্দিন ও বাংলাদেশ কংগ্রেসের মোবারক হোসেন এ আসনে লড়ছেন।

কিশোরগঞ্জ- ২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বঙ্গবন্ধু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাহার আকন্দ নৌকা প্রতীক নিয়ে মাঠঘাট চষে বেড়াচ্ছেন। তার সাথে পাল্লা দিয়ে সাবেক সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী সোহরাব উদ্দিন এবং আরেক সাবেক সংসদ সদস্য বিএনপি থেকে বহিষ্কৃত মেজর আক্তারুজ্জামান তাঁর সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কটিয়াদী এবং পাকুন্দিয়া ভোট যুদ্ধ হচ্ছে ত্রিমুখী। এছাড়াও গণতন্ত্রী পার্টির সাংবাদিক মোঃ আশরাফ আলী (কবুতর), বিএনএফ’র মো. বিল্লাল হোসেন (টেলিভিশন), এনপিপির আলেয়া (আম), গণফ্রন্টের মীর আবু তৈয়ব মোঃ রেজাউল করিম (মাছ)। ফলে তাদের প্রচারণা নিস্প্রভ।

কিশোরগঞ্জ- ৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনে জাতীয় পার্টির সাথে সমঝোতার কারণে ঐ আসনে নৌকার প্রার্থী মোঃ নাসিরুল ইসলাম খান আওলাদ তার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। ফলে উক্ত আসন থেকে তিন বারের নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুল হক চুন্নু মহাজোটের প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। তবে তার বিরুদ্ধে নেতাকর্মী ও ভোটারদের বিস্তর অভিযোগ রয়েছে। তাকে মোকবেলা করতে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে যারা স্বত্বন্ত্র প্রার্থী হয়েছে তারা একাট্টা। তাছাড়াও ভোটের মাঠে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. রুবেল মিয়া (ট্রাক), স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মাহফুজুল হক হায়দার (ঈগল), স্বতন্ত্র প্রার্থী মো. গোলাম কবির ভূঞা (কেটলী), স্বতন্ত্র প্রার্থী মেজর (অবঃ) মোঃ নাছিমুল হক (কাঁচি), গণতন্ত্রী পার্টির দিলোয়ার হোসাইন ভূঁইয়া (কবুতর), এনপিপি’র মোহাম্মদ আমিনুল ইসলাম (আম) ও ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো. ওমর ফারুক (মিনার)।

কিশোরগঞ্জ- ৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে সাবেক রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের পুত্র রেজওয়ান আহাম্মদ তৌফিক পিতার ছেড়ে দেয়া আসন থেকে এমপি নির্বাচিত হন। পরবর্তীতে আরও ২ বার এ আসনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। এ ভোট যুদ্ধে তাঁর আসনটি সুদৃঢ়। তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির মোঃ আবু ওয়াহাব, বাংলাদেশ কংগ্রেসের আব্দুল মজিদ, এনপিপির মোঃ জয়নাল আবেদীন, কৃষক শ্রমিক জনতা লীগের মোঃ শরীফ আহসান ও বাংলাদেশ ইসলামী ঐক্য ফ্রন্টের মোঃ নাসিম খান। এ আসনে তার প্রতিদ্বন্দ্বিগণ কেউ শক্তিশালী প্রার্থী নন। তাছাড়া রেজওয়ান আহাম্মদ তৌফিকের জনপ্রিয়তা এবং কর্মী সমর্থকদের সাথে জনসম্পৃক্ততার কারণে তিনি এবারও সংসদ সদস্য নির্বাচিত হবেন।

কিশোরগঞ্জ- ৫ (নিকলী-বাজিতপুর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী মোঃ আফজল তিনবারের নির্বাচিত সংসদ সদস্য। এবার তার প্রতিদ্বন্দ্বি বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক স্বতন্ত্র প্রার্থী সুব্রত পাল ঈগল প্রতীক নিয়ে মাঠঘাট চষে বেড়াচ্ছেন। ফলে এ আসনে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে। এছাড়াও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. ইমদাদুল হক (মোমবাতি), জাতীয় পার্টির মো. মাহবুবুল আলম (লাঙল), তৃণমূল বিএনপি’র মোঃ সোহরাব হোসেন (সোনালী আঁশ), বাংলাদেশ সাংস্কৃতিক জোটের মোঃ রবিন মিয়া (ছড়ি) প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে তাদের প্রচারণা চোখে পড়ার মত নয়।

কিশোরগঞ্জ- ৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভি রহমানের পুত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন ৪র্থ বারের মত নৌকা প্রতীক নিয়ে এ আসনে নির্বাচনে অংশ নিচ্ছেন। তার এ আসনে কোন শক্তিশালী প্রার্থী না থাকায় তার বিজয় সুনিশ্চিত। এ আসনে তার সাথে ৬ জন নির্বাচনে অংশ নিচ্ছেন জাতীয় পার্টির নূরুল কাদের সোহেল, এনপিপির তারেক মোঃ শহীদুল ইসলাম, ইসলামী ঐক্যাজোটের রুবেল হোসেন, বাংলাদেশ সুপ্রিম পার্টির হেলাল উদ্দিন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট এর আয়ুব হোসেন ও স্বতন্ত্র প্রার্থী আঃ ছাত্তার।

এ বিষয়ে ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু বলেন, তাঁর প্রয়াত পিতা বাংলাদেশ আওয়ামী লীগের ৪ বারের সাধারণ সম্পাদক জননেতা জিল্লুর রহমানের মত তার জনপ্রিয়তা। ফলে ভৈরব-কুলিয়ারচর আসনে তার শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় এবারও এ আসনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন।

 


এই বিভাগের আরো খবর