শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

কিশোরগঞ্জের ৬টি আসনে মনোনয়ন পেলেন যারা

 কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ৬:৫১ অপরাহ্ন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন ও প্রার্থীদের ওপর আস্থা রাখছে আওয়ামী লীগ। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকে উৎসবমুখর করতে যতটা সম্ভব পুরনো মুখ বদলে নতুন মুখ আনার কৌশল নিয়েছেন বলে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডে সদস্য।

এ ছাড়া নতুন যেসব প্রার্থীকে মনোনয়ন বোর্ড বেছে নিয়েছে তারা সবাই জনপ্রিয় বলে জরিপে উঠে এসেছে। যদিও কিশোরগঞ্জের ৬টি আসনের মধ্যে ২টিতে পরিবর্তন করা হয়েছে। পুরাতন ৪ জন প্রার্থীই বর্তমান এমপি ও সাবেক তিন রাষ্ট্রপতির সন্তান। এ ছাড়াও পারিবারিকভাবেই আওয়ামী লীগের ঐতিহ্য বহন করছে তারা।

গত ২৬ নভেম্বর রোববার বিকাল ৪টার দিকে ঢাকা বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। তার আগে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে কথা বলার জন্য গণভবনে দলীয় প্রধান ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ডেকে ছিলেন দলীয় মনোনয়ন প্রত্যাশীদের।

পরে চূড়ান্ত প্রার্থীদের তালিকা থেকে জানা যায়, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে মনোনয়ন বাতিল করা হয়েছে বর্তমান সংসদ সদস্য সাবেক আইজিপি, রাষ্ট্রদূত ও সচিব নূর মোহাম্মদ এমপি। এ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সাবেক অতিরিক্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আবদুল কাহার আকন্দ।

এ ছাড়া মহাজোটের কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে আওয়ামী লীগ এবার নিজেদের প্রার্থী দিয়েছে। এ আসনে মনোনয়ন পেয়েছেন করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নাসিরুল ইসলাম খান আওলাদ।

এ ছাড়া বাকি চারটি আসনের মধ্যে তিনটি আসনে সাবেক তিন রাষ্ট্রপতির পুত্র-কন্যা তিনজন বর্তমান সংসদ সদস্য তারা হলেন কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের কন্যা এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন বর্তমান সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বড় পুত্র তিনবারের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক এবং কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লর রহমান ও ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত নারী নেত্রী শহীদ আইভি রহমানের একমাত্র ছেলে টানা তিনবারের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন। কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে তিনবারের সংসদ সদস্য আলহাজ্ব মো. আফজাল হোসেন আবারও দলীয় মনোনয়ন পেয়েছেন।

কিশোরগঞ্জ জেলার ৬টি আসনে নৌকার মাঝি হতে মোট ৬৮ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। তিনটি নির্বাচনে মহাজোট প্রার্থী জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. মুজিবুল হক চুন্নুর কিশোরগঞ্জ-৩ আসনে সর্বোচ্চ ২২ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন।


এই বিভাগের আরো খবর