কিশোরগঞ্জে র্যাব-১৪ সিপিসি-২ র্যাব-৮ বরিশাল যৌথ অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার একজন আসামী কে আটক করেছে। গত ৩১ জুলাই করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া থেকে অভিযান পরিচালনা করে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা এলাকায় হতে তাকে আটক করে।
আটক বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের পলাশ সরদার ।
এজাহার সূত্রে জানা যায় ১ ফেব্রুয়ারি রাতে মামলার আটক পলাশ সরদার (৪০) গত ১ আনুমানিক প্রতিবন্ধী বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার ৩ নং বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামে বসত ঘরে ডেকে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ ফলে ২২ সপ্তাহে গর্ভবতী হয়।
তার মা তার রিরুদ্ধে ১৩ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ৯(১) দায়ের করেন। র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ আশরাফুল কবির প্রেস বিজ্ঞপ্তিতে জানায় র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ র্যাব-৮ বরিশাল গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। তাকে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।