কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। আজ সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।
সভার শুরুতে জাতীয় কর্মসূচীর আলোকে কিশোরগঞ্জে কর্মসূচী উদযাপনের জন্য বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মনতোষ বিশ্বাস, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা মটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি কায়সার আহম্মেদ কাইয়ুম, সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, ক্যাব সভাপতি আলম সারোয়ার টিটু, সাংবাদিক রাজিবুল হক সিদ্দিকী প্রমুখ। সভায় দিবসটি উদযাপনের জন্য বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।