বিএনপির মহাসমাবেশে নিহত পুলিশ সদস্য মো আমিরুল ইসলাম (পারভেজ) হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কিশোরগঞ্জ জেলা শাখা।
রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে মুক্তিযোদ্ধা সংসদের কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জামিল আনসারির সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জুয়েল রানা, কিশোরগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ সভাপতি সারোয়ার আলম মাসুদ, , মুক্তিযোদ্ধা সংসদের কিশোরগঞ্জ জেলা শাখার দপ্তর সম্পাদক নাজমুল আলম আঙ্গুর, সদর উপজেলা সাধারণ সম্পাদক আতিকুল টিটু, সহ সাংগঠনিক সম্পাদক শাহ আদিলুজ্জামান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বিএনপির সমাবেশে যাকে হত্যা করা হয়েছে তার বাবার বাংলাদেশ স্বাধীন যুদ্ধে নেতৃত্ব দিয়ে ছিলেন। তার বাবা যখন যুদ্ধে ছিল তিনি কখনো চিন্ত করেনি তার ছেলে এই স্বাধীন দেশে এত নির্মমভাবে খুন হবে। এ খুনের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। এসময় মুক্তিযুদ্ধ সন্তান সংসদের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। পরে তারা কিশোরগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান মন্ত্রীর কাছে স্বারকলিপি প্রদান করেন।