যথাযোগ্য মর্যাদায় কিশোরগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসনের উদ্যেগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কিশোরগঞ্জ কালেক্টরেট সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা এ.বি.এম শহীদুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আসাদ উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এ.বি. ছিদ্দিক, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু প্রমুখ।