শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

কিশোরগঞ্জে হামলা বাড়িঘর ভাঙচুরের অভিযোগ

কিশোরগঞ্জ প্রতিনিধি
রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ৫:০৬ অপরাহ্ন

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়ন যুবদল সভাপতি মো. রফিকুল ইসলামের ওপর হামলা ও তার বাড়িঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় রাজনৈতিক মতবিরোধ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার বিষয়ে নিজের দলীয় কর্মসূচি পালন করলে প্রতিপক্ষ এ হামলা চালায়।

জানা যায়, বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদলের নেতা মো. রফিকুল ইসলাম সম্প্রতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার বিষয়ে এলাকায় সাধারণ মানুষের কাছে নিজের মতামত ও দলীয় কর্মসূচি তুলে ধরেন। তিনি আলোচনার একপর্যায়ে দেশের জনগণের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ও সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন চায় বলে জানান। এতে ক্ষিপ্ত হয়ে রাজনৈতিক প্রতিপক্ষ পরবর্তীতে তাকে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন এবং হুমকি দেন। পরে মো. রফিকুল ইসলাম তার নিজের বসতবাড়িতে আসলে সরকারদলীয় স্থানীয় একদল নেতাকর্মী তার ওপর বাঁশ-লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন। তিনি এতে বাধা দিলে পরে তার বাড়িতেও হামলা-ভাঙচুর করা হয়। একপর্যায়ে প্রতিবেশিরা এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করেন।

মো. রফিকুল ইসলাম বলেন, দ্বাদশ জাতীয় সংদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার দাবিতে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে গিয়ে হামলার শিকার হলেও একটি জিডি করতে পারিনি। সেদিন প্রতিবেশিরা এগিয়ে না এলে হয়তো খুন হয়ে যেতাম। লাশও হয়তোবা গুম হয়ে যেত। অথচ এমন ঘটনার পর স্থানীয় থানায় জিডি করতে গেলে উল্টো প্রতিপক্ষ আমাকে আরও মারধর এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়েছে। এছাড়া পুলিশ-প্রশাসনও সরকারদলীয় নেতাকর্মীদের কথামতো চলে। এতে আরও ক্ষয়ক্ষতি এবং পরিবারের অন্যান্য সদস্যদের কথা চিন্তা করে আইনী পদক্ষেপে যেতে পারিনি। দেশে মতপ্রকাশের বিন্দুমাত্র স্বাধীনতা আমাদের নেই। দেশের একজন সাধারণ নাগরিক এবং রাজনৈতিক কর্মী হিসেবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে রাজনৈতিক কর্মকাণ্ড চালানো কি অন্যায়? এছাড়া আমি তো কোনো অপরাধ করিনি।

করিমগঞ্জ উপজেলা যুবদল সভাপতি এ্যাডভোকেট মোশারফ হুসেন বলেন, ২০০৮ সালের পর থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা বর্তমান সরকারের নির্যাতন-নিপীড়নের শিকার হয়ে আসছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একতরফা করতে সরকার এই নির্যাতনের মাত্রা ব্হুগুণ বাড়িয়েছে। এসব ঘটনা তারই বহিঃপ্রকাশ। তবে সরকার যতই চেষ্টা করুক, বিএনপি নেতাকর্মীদের মনোবল ভাঙতে পারবে না। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের আন্দোলন সফল করেই আমরা ঘরে ফিরব।

করিমগঞ্জ থানা সূত্র জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যেকোন ধরনের সংঘাত ও নির্বাচনী পরিবেশ বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। কোন ধরনের সংঘাতের অভিযোগ পেলে অবশ্যই খতিয়ে দেখে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।


এই বিভাগের আরো খবর