শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের

কেশবপুরে এসএমই ফাউন্ডেশনের ৩ দিনের প্রশিক্ষণ সম্পন্ন ও সনদপত্র বিতরণ

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩, ৬:৫৯ অপরাহ্ন

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে নবযুগ সংস্থা’র আয়োজনে ও এসএমই ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় “এসো উদ্যোক্তা হই” ৩ দিনের প্রশিক্ষণ আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) সমাপ্ত হয়েছে।

শহরের পৌর ভবন মোড়ে নবযুগ সংস্থা’র কার্যালয়ে অনুষ্ঠিত ওই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ মাসুদুর রহমান।

নবযুগ সংস্থার সভাপতি শেখ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও যশোর নকশীকাঁথা এসোসিয়েশনের সভাপতি মরিয়ম নারগিস।

স্বাগত বক্তব্য রাখেন, নবযুগ সংস্থার নির্বাহী পরিচালক মো. আব্দুল মজিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সংস্থার ম্যানেজার ইউছুফ আলী। প্রশিক্ষন প্রদান করেন, এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষক রফিকুল হাসান।

২৬ হতে ২৮ ফেব্রুয়ারী ২০২৩, তিন দিন ব্যাপী অনুষ্ঠিত এ প্রশিক্ষনে কুটির শিল্প, নকশীকাঁথা, বেত ও বাঁশ শিল্প, মৃৎ শিল্প এবং ফ্যাশন ডিজাইনের ৩০ জন নারীকে নিয়ে এসএমই ফাউন্ডেশনের “এসো উদ্যোক্তা হই” নতুন নারী উদ্যোক্তা সৃষ্টি উদ্বুদ্ধকরণ কর্মসূচীর আলোকে এ প্রশিক্ষণ দেয়া হয়। অনুষ্ঠানশেষে প্রধান অতিথি প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করেন।


এই বিভাগের আরো খবর