শনিবার, ১৬ মে ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
হোমনার রামকৃষ্ণপুরে মাদক বিরোধী প্রতিবাদ সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত মাদারগঞ্জে ধান কাটতে গিয়ে ছোট ভাইয়ের সামনে বড় ভাইয়ের বজ্রপাতে মৃত্যু! বগুড়ার শিবগঞ্জে ডাকাতির মালামাল উদ্ধার, গ্রেফতার ৩ আনোয়ারা কার মাইক্রো শ্রমিক সমবায় সমিতির নির্বাচন ১৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় সেই দগ্ধ অটো চালকের মৃত্যু বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী ঝালকাঠিতে ফুলেল সংবর্ধনায় সিক্ত এমপি জীবা আমিনা খান ও প্রশাসক শাহাদাৎ হোসেন ফুলপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ফুলবাড়ী রেলস্টেশনে পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন হাটহাজারীতে ভরাট হয়ে যাওয়া খাল পুনরুদ্ধার করে খনন কাজ শুরু মটর শ্রমিক ইউনিয়ন ছেড়ে আবার ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নে ১২ সদস্য ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধনের প্রতিবাদে মধুখালীতে বিক্ষোভ মিছিল পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর পরিচালনা: ভ্রাম্যমাণ আদালত জরিমানা ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি, সভাপতি মোস্তফা সম্পাদক আব্দুর রহমান ড. নিলোফার চৌধুরী মনি এমপিকে জামালপুর প্রেসক্লাবের সংবর্ধনা ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে ১৩ লাখ টাকার চোরাচালান পণ্য আটক কৃষিতে সমন্বিত কাঠামো ও দক্ষ জনবল নিয়োগের তাগিদ আইইবির সেমিনারে প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শুভেচ্ছা জানালেন নিজাম উদ্দিন সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত-৪ মুন্সীগঞ্জে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত প্রতিবেশী যুবক হোমনায় ধানের বস্তার নিচে চাপা পড়ে শ্রমিক নিহত ভোক্তা অধিকারের অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধ হত্যা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট: ১১ গরু উদ্ধার লালমোহনে বিএনপির সাবেক সভাপতি ও মেয়রের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে করবৃদ্ধি স্থগিতের দাবীতে নাগরিক-বন্ধন ও গণসাক্ষর পালিত ফরিদপুর জেলা প্রশাসকের সঙ্গে মধুখালী প্রেসক্লাবের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে ধর্ষণের পর ৪ বছর বয়সী শিশুকে হত্যা, কিশোর আটক পরিবারের পাঁচজনকে হত্যার পর আত্মহত্যা? পদ্মা সেতুর ফুটেজে মিলল সূত্র নিজ এলাকায় দুই দিনের রাষ্ট্রীয় সফরে আসছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

কোপা আমেরিকা ফাইনালে মেসিদের বিশেষ সুবিধা দেয়ার অভিযোগ হামেসের

অনলাইন ডেস্ক :
বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : ২০২৪ সালের কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে অতিরিক্ত সময়ের গোলে হেরে শিরোপা বঞ্চিত হয়েছে কলম্বিয়া। সেই ফাইনালের প্রায় ৯ মাস পর রীতিমত অভিযোগ নিয়ে হাজির হয়েছেন হামেস রদ্রিগেজ। ৩৩ বছরের এই মিডফিল্ডারের অভিযোগ ফাইনালে আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেয়ায় শিরোপা বঞ্চিত হয়েছে কলম্বিয়া।

স্প্যানিশ সাংবাদিক এদু আগুইয়েরের কাছে হামেসের অভিযোগ, কলম্বিয়া সেদিন চ্যাম্পিয়ন হতে পারেনি মাঠের বাইরের বিভিন্ন ইস্যুর কারণে। পাশাপাশি টুর্নামেন্টজুড়েও আর্জেন্টিনা বেশি সুবিধা পেয়েছে বলেও জানিয়েছেন হামেস।

হামেস বলেন, ‘দারুণ একটা কোপা আমেরিকা কেটেছে আমাদের। ব্যক্তিগতভাবেও দারুণ টুর্নামেন্ট কেটেছে। শিরোপাটা খুব করে জিততে চেয়েছিলাম, কাছাকাছিও চলে গিয়েছিলাম কিন্তু কিছু নিয়ন্ত্রণের বাইরে থাকা ইস্যুর জন্য আমরা আমেরিকার চ্যাম্পিয়ন হতে পারলাম না।’

৩৩ বছরের এই মিডফিল্ডার বলেন, ‘রেফারি দু’টি পেনাল্টি দেননি, এর মধ্যে একটি তো আমার চোখে একেবারে পরিষ্কার ছিল। ভিএআরের রেকর্ডিং অন্য সব ম্যাচেই দেখানো হয়েছে, কিন্তু ফাইনালে দেখানো হয়নি। কিছুটা অদ্ভুত তো ছিলই সেটা।’

টুর্নামেন্টেও আর্জেন্টিনার তুলনায় কলম্বিয়ার জন্য ফাইনালের পথ কঠিন ছিল বলেও মন্তব্য করেছেন হামেস। তিনি বলেন, ‘আমরা যে পাশটাতে পড়েছি, সেদিকে ব্রাজিল, উরুগুয়ে ও আরও কঠিন দল ছিল। আর ওরা (আর্জেন্টিনা) পড়েছে দুর্বল দলগুলোর দিকটাতে। তাছাড়া আমাদের অনেক ভ্রমণও করতে হয়েছে। তবে এসব কোনো অজুহাত নয়।’

তিনি বলেন, ‘আমরা সেই ম্যাচে ভালো ফর্মে ছিলাম, আমরা একটি দুর্দান্ত ফাইনাল খেলেছিলাম। পেনাল্টির আগে মাত্র তিন মিনিট বাকি থাকতে তারা একটি গোল হজম করেছিল। তারা সবকিছু জিতেছে। আমি বলছি না যে তারা জয়ের যোগ্য দল ছিল না, তবে সত্য হলো কিছু বিষয় প্রভাব ফেলেছিল এবং আমাদের পিছিয়ে রেখেছিল। যা ঘটেছে, সেটাই বাস্তবতা।’

২০২৪ কোপা আমেরিকার ফাইনালে উঠেও শেষ পর্যন্ত আর্জেন্টিনার কাছে অতিরিক্ত সময়ের গোলে হেরে যায় কলম্বিয়া। টুর্নামেন্টের ইতিহাসে রেকর্ড ৬টা অ্যাসিস্ট করে দলকে ফাইনালে তুলেছিলেন হামেস।

সূত্র : গোল ডট কম।
ঢাকাপ্রতিদিন/এআর

 


এই বিভাগের আরো খবর