শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

গাজীপুরে ট্রেন চলাচল শুরু

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩, ৩:৪৬ অপরাহ্ন

জেলার শ্রীপুরের বনখরিয়া এলাকায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত লাইন মেরামত শেষে প্রায় ২৬ ঘন্টা পর আজ বৃহস্পতিবার বোর ৫টায় ট্রেন চলাচল শুরু হয়েছে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশনের মাস্টার মো: হানিফ আলী জানান, গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজন্দ্রেপুর স্টেশনের অদূরে বনখড়িয়া এলাকায় বুধবার ভোরে গ্যাস কাটার দিয়ে লাইন কেটে ট্রেনে নাশকতা চালায় দুর্বৃত্তরা। এতে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ সাতটি কোচ লাইনচ্যুত হয়ে পড়ে এবং ৬০০ ফুট রেল সড়ক ক্ষতিগ্রস্ত হয়।

এরপরই ওই জয়দেবপুর ময়মনসিংহ সড়কে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ ১৪ ঘন্টার পর রেল কর্তৃপক্ষ বুধবার সন্ধ্যায় লাইন ট্রেন চলাচলের জন্য উপযোগী করে তুলে। রেলপথ মেরামতের পর প্রথমে আজ সকাল সাড়ে ৫টা ৫০ মিনিটে ভাওয়াল এক্সপ্রেস ট্রেন জয়দেবপুর স্টেশন থেকে ছেড়ে যায় এবং নিরাপদে মেরামত করা অংশ অতিক্রম করে। এছাড়াও ময়মনসিংহ থেকে কিছু সময়ের মধ্যে জামালপুর কমিউটার ট্রেন ও যমুনা এক্সপ্রেস ট্রেন মেরামত করা অংশ দিয়ে ঢাকা প্রবেশ করে। জয়দেবপুর ময়মনসিংহ রেললাইনে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক আছে বলে তিনি জানান।

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শামীমা ইসলাম জানান, সকালে দুর্ঘটনাস্থল হয়ে জয়দেবপুর-ময়মনসিংহ লাইনে ঢাকা থেকে ময়মনসিংহগামী তিনটি ট্রেন চলাচল করেছে। ঢাকা থেকে ভাওয়াল এক্সপ্রেস ৬টা ৪০ মিনিটে, বলাকা কমিউটার ৭টা ৫মিনিটে ও দেওয়ানগঞ্জ কমিউটার ৮টা ১২ মিনিটে দুর্ঘটনাস্থল হয়ে ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে শ্রীপুর স্টেশন ছেড়ে যায়।


এই বিভাগের আরো খবর