শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

মানবিক সহায়তার চাল পাচ্ছে গোপালগঞ্জের ১০০২ জেলে পরিবার

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ১১:০৪ পূর্বাহ্ন

গোপালগঞ্জে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরণে বিরত থাকা ১০০২ জেলে পরিবারের মধ্যে মানবিক সহায়তার ভিজিএফ চাল বিতরণ করা হবে। জেলে পরিবার প্রতি ২৫ কেজি করে চাল বিনামূল্যে বিতরণ করবে জেলা প্রশাসন।
এ তথ্য জানিয়েছেন মৎস্য অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী।
ওই কর্মকর্তা বলেন, গোপালগঞ্জর জেলার সদর উপজেলা, টুঙ্গিপাড়া ও কাশিয়ানী উপজেলার মধ্য দিয়ে মধুমতি নদী প্রবাহিত হয়েছে। এ নদীতে ইলিশ মাছ পাওয়া যায়। মধুমতি নদীর মা ইলিশ সংরক্ষণের জন্য আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুমে এ নদী থেকে ইলিশ আহরণ, বিপনন, পরিবহন নিষিদ্ধ থাকবে। ইলিশ আহরণে বিরত থাকা ১০০২ জেলে পরিবারের মধ্যে মানবিক খাদ্য সহায়তার চাল প্রদান করা হবে।
এ কর্মসূচির আওতায় গোপালগঞ্জ সদর উপজেলার ৪৭০, টুঙ্গিপাড়া উপজেলায় ৩০০ ও কাশিয়ানী উপজেলায় ২৩২ পরিবার ২৫ কেজি করে ভিজিএফ চাল পাবে। ইতিমধ্যে জেলে পরিবারের তালিকা প্রনয়ণ করা হয়েছে। আমরা এ তালিকা জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরণ করব। জেলে পরিবার গুলোর মধ্যে বিতরণের জন্য ২৫ টন ৫০ কেজি চাল বরাদ্দ পাওয়া গেছে। গোপালগঞ্জে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরণে বিরত ও মা মাছ সংরক্ষণ করে জেলায় ইলিশের উৎপাদন বৃদ্ধি করা হবে। এতে জেলে পরিবার ও জেলাবাসী উপকৃত হবেন।
গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, গোপালগঞ্জে মা ইলিশ সংরক্ষণ সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির সদস্যদের নিয়ে আমরা ইতিমধ্যে সভা করেছি। আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর ইলিশের প্রজনন মৌসুমে মধুমতি নদী থেকে ইলিশ আহরণ, বিপনন, পরিবহন নিষিদ্ধ থাকবে। এটি সফল করতে আমরা সচেতনতা সভা, প্রচার প্রচারণা, ব্যানার ফেস্টুন ও পোস্টারিং করব বলে ওই সভায় সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ওই সময়ে টাস্কফোর্স বাজার তদারকি, নদীতে অভিযানসহ মা ইলিশ সংরক্ষণের ব্যাপারে সরকার ঘোষিত অন্যান্য কর্মসূচি প্রতিপালন করবে।
টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের লেবুতলা গ্রামের জেলে সন্তোষ বিশ্বাস(৫৫) বলেন, সরকার বিগত কয়েক বছর ধরে  প্রধান প্রজনন মৌসুমে ইলিশ ধরা বন্ধ করেছে। এতে ইলিশের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। আমরা উপকৃত হচ্ছি। ইলিশ আহরণে বিরত থাকায় সরকার আমাদের চাল দিয়ে সহযোগিতা করছে। এ সময় আমরা জাল মেরামত ও অন্যন্য কাজ করে টাকা রোজগার করে সংসার চালাই। এই ২০ দিন একটু কষ্টের মধ্যে চললেও দেশে ইলিশের উৎপাদন বৃদ্ধি পায়। আমাদের সবার সমৃদ্ধি আসে।
গোপালগঞ্জ শহরের ইলিশ ব্যবসায়ী প্রদীপ বিশ্বাস বলেন, আহরণ বন্ধ ও জেলে পরিবারগুলোকে সরকার সহায়তা করায় দেশে ইলিশের উৎপাদন বাড়ছে। ইলিশের মতো অন্যান্য প্রাকৃতিক  মাছের উৎপাদন বৃদ্ধিতে প্রজনন মৌসুম চিহ্নিত করে মৎস্য আহরণ বন্ধ রখতে হবে। চায়না জাল, কারেন্ট জাল, ইলেকট্রিক ডিভাইস দিয়ে মাছ শিকার চিরতরে বন্ধ করতে হবে। তাহলে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির হাত থেকে রক্ষা পাবে।


এই বিভাগের আরো খবর