বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু কাপ্তাইয়ে বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ড্রেন সংস্কার কাজের শুভ উদ্বোধন কাউখালীর আশোয়া গ্রামটি নদীভাঙনে বিলুপ্তির পথে কাউখালীর সন্ধ্যা নদীতে কোস্টারের ধাক্কায় ফেরি ক্ষতিগ্রস্ত, ট্রলার ডুবি জামালপুরে বজ্রপাতে দুইজনের মর্মান্তিক মৃত্যু

গোপালগঞ্জে সিত্রাং এর প্রভাবে শতাধিক কাচাঁ ঘরবাড়ী ও গাছপালা বিধ্বস্ত, ০২ নারীর মৃত্যু

শামীম আহমেদ গোপালগঞ্জ প্রতিনিধি 
মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২, ১০:০৪ পূর্বাহ্ন

রেগাপালগঞ্জে সিত্রাং এর প্রভাবে শতাধিক কাচাঁ ঘরবাড়ী ও গাছপালা বিধ্বস্থ হয়েছে এবং উপড়ে গেছে অসংখ্য গাছপালা। ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন সবজির ক্ষেত। গোপালগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া প্রবল ঝড় ও ভারী বর্ষনে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু এলাকা। এতে সদর উপজেলা,কাশিয়ানী,কোটালীপাড়া, মুকসুদপুর ও টুঙ্গিপাড়া উপজেলার কয়েকটি গ্রামের শতাধিক কাচাঁ ঘরবাড়ী ও গাছপালা বিধ্বস্ত হয়েছে । ক্ষতি হয়েছে মৌসুমী সবজি ক্ষেতের। গোপালগঞ্জ কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর উপ পরিচালক ড. অরবিন্দ কুমার রায় বলেন, সিত্রাং এর প্রভাবে শীতকালীন আগাম সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে এবং আমরা ক্ষতির পরিমান নিরুপনের কাজ শুরু করেছি। ঝড়ে বিভিন্ন স্থানে বিদ্যুৎ এর খুটি ভেঙ্গে পড়ায় পুরো জেলা জুড়ে বিদ্যুৎহীন স্থবীর পরিস্থিতির বিরাজ করছে। এ দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঘূর্নিঝড় সিত্রাং এর প্রভাবে গাছের চাপায় সারমিন আক্তার (২৫) ও রোমেছা বেগম(৫৮) নামের দুই নারীর মৃত্যু হয়েছে। গত সোমবার (২৪ অক্টোবর) রাতে টুঙ্গিপাড়া উপজেলার পাঁচকাহনিয়া ও বাঁশবাড়িয়া চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন বলেন, গত রাতে প্রবল বেগে দমকা হাওয়া শুরু হলে টুঙ্গিপাড়ার পাঁচকাহনিয়া গ্রামের রেজাউলের ঘরের উপর একটি গাছ ভেঙ্গে পড়ে। এ সময় ঘরের মধ্যে থাকা রেজাউলের স্ত্রী সারমিন আক্তার গাছের নিচে চাপা পড়ে ঘটনা স্থলেই মারা যায়। এদিকে বাঁশবাড়িয়া চরপাড়া গ্রামের হান্নান তালুকদারের ঘরের উপর উপড়ে পড়া গাছ সরাতে গেলে তার স্ত্রী রোমেছা বেগম গাছ চাপায় নিহত হয়।জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, ঘূর্নি ঝড়ের সময় দূর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারকে ২৫,০০০ টাকা করে দেওয়া হয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের বাড়ীঘর মেরামত করে দেওয়া হবে।


এই বিভাগের আরো খবর