শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

ঘাটাইলে দোকানে দোকানে নতুন কালেকশন, জমে উঠছে ঈদের বেচাকেনা

নাজমুল ইসলাম,ঘাটাইল টাঙ্গাইল 
শনিবার, ১৬ মার্চ, ২০২৪, ৬:২৪ পূর্বাহ্ন

আসছে ঈদুল ফিতর ঘিরে দেশের অন্যান্য অঞ্চলের মতো টাঙ্গাইলের ঘাটাইলের ব্যবসায়ীরাও লাভের আশায় বুক বেধেছেন। অন্যান্য বছরের তুলনায় এবার বেশি বেচাকেনা হবে ধারনা ঘাটাইলের ব্যবসায়ী মহলের।

শনিবার (১৬ মার্চ) সরেজমিনে উপজেলার বিভিন্ন শপিং সেন্টার, মার্কেট, খুচরা ও পাইকারি বাজার ঘুরে দেখা গেছে, সবখানেই ক্রেতাদের আশাব্যঞ্জক উপস্থিতি। তাদের চাহিদা ও রুচির বিষয়টি মাথায় রেখে নারী-পুরুষ ও শিশুসহ সব বয়সী মানুষের জন্য নতুন নতুন ডিজাইনের পোশাক আনা হচ্ছে। প্রতিদিনই বাড়ছে বেচাকেনা। ঈদ উপলক্ষে ক্রেতা আকর্ষণে কেউ মূল্যছাড় আবার কেউ ফ্রি অফার দিচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার পৌর এলাকার কাদের দের কমপ্লেক্স, জাহানারা শপিং কমপ্লেক্স,ফালুহোসেন খান মার্কেট, দিলারা শপিং কমপ্লেক্স, জে আলী শপি কমপ্লেক্স, দিলারা মার্কেট, জনতা মার্কেট, কাজী মরিয়াম সুপার মার্কেট, পারুল প্লাজা,আলম টাওয়ার,মাজম সরকার মার্কেট,নিউমার্কেটসহ ছোটবড় সব শপিংমলে ক্রেতা সাধারণের আনাগোনা শুরু হয়েছে। প্রতিদিন দুপুরের পর ক্রেতা-দর্শনার্থীদের ভিড় বাড়ছে। তবে শুরুর দিকে শিশুদের পোশাক বেশি বিক্রি হচ্ছে বলে দোকানিরা জানিয়েছেন।

পোশাক বিক্রেতারা জানান, এ বছর একটু আগেভাগেই ঈদ কালেকশন শুরু করেছেন ব্যবসায়ীরা। কোথাও নারীদের ড্রেস, কোথাও পুরুষ, কোথাওবা দেখা মিলছে শিশুদের কালেকশনের সমাহার। কোনো কোনো দোকানে আবার নারী-পুরুষ-শিশুসহ সব বয়সী মানুষের তৈরি পোশাক বিক্রি হচ্ছে।

মূলত, শবে বরাতের পর থেকে ঘাটাইলে ধীরে ধীরে জমে উঠছে ঈদের কেনাকাটা। পরে বাড়তি ভিড় হতে পারে, এ কথা মাথায় রেখে অনেকে আগেভাগেই জামা-কাপড় কেনা সেরে রাখছেন। তবে কেউ কেউ এখন মার্কেটে আসছেন শুধুই পছন্দের পোশাক বাছাই করতে। এ পর্যায়ের ক্রেতারা বেশ কয়েকদিন বিভিন্ন মার্কেটে ঘুরে সবচেয়ে অভিনব পোশাকটিই কিনতে চাইবেন। অন্যদিকে সরকারি-বেসরকারি চাকরিজীবীরা এখনো চলতি মাসের বেতন বা ঈদের বোনাস পাননি। তাই তাদের ঈদের কেনাকাটা হবে একটু পিছিয়ে। তবে যাদের সামর্থ্য আছে তারা ঠিকই আগেভাগে কেনাকাটা করছেন। বড়দের পোশাকের দোকানগুলোতে তেমন ভিড় না থাকলেও এখন ঈদের কেনাকাটায় ভিড় ছোটদের পোশাক ও জুতার দোকানে।


এই বিভাগের আরো খবর