শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের

ঘাটাইল উপজেলা পরিষদের নির্বাচনে মাঠ দখলে ব্যস্ত প্রার্থীরা

নাজমুল ইসলাম,ঘাটাইল (টাঙ্গাইল)
মঙ্গলবার, ৭ মে, ২০২৪, ৮:০৩ অপরাহ্ন

টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা পরিষদের নির্বাচনের মাঠ এখন জমজমাট। শুরু হয়েছে প্রার্থীদের দৌড়-ঝাঁপ। গত ২ মে প্রতিক বরাদ্দের পর থেকেই প্রচার-প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা।

দলীয় প্রতীক না থাকায় এবারের নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলে মনে করছেন স্থানীয়রা। ইতিমধ্যে মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন প্রার্থীরা। নানা কৌশল অবলম্বন করে সকলেই ব্যস্ত মাঠ দখলে। শহর থেকে গ্রামের চায়ের দোকানগুলোতে মূল আলোচনাই এখন আসন্ন উপজেলা পরিষদের নির্বাচন।

এবার নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আরিফ হোসেন (আনারস প্রতীক) এবং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আলোক হেলথকেয়ার লি: -এর ব্যাবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেন (মোটরসাইকেল প্রতীক)।

ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান কাজী আরজু, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের (বীর বিক্রম) সুযোগ্য সন্তান মো. আতিকুর রহমান, মো. আব্দুস ছালাম খান (আওয়াল)। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সদ্য সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা সুলতানা শিল্পী, তাসলিমা জেসমিন পাপিয়া ও নাজমুন্নাহার।

উল্লেখ্য, ৬ষ্ঠ ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উপজেলা পরিষদের নির্বাচন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২১ মে।

 


এই বিভাগের আরো খবর