শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের

চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক প্রধান আসামী র‍্যাবের জালে আটক

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ১০ মে, ২০২৪, ৭:৪৮ অপরাহ্ন

সালিশের জন্য মোবাইলে ডেকে নিয়ে চাঞ্চল্যকর রাজু ইসলাম ওরফে বাবু (৩২) হত্যা মামলার ১নং এজাহার নামীয় পলাতক প্রধান আসামী আত্মগোপণে থাকা অবস্থায় র‌্যাব–১৩, সিপিসি–৩ ও র‌্যাব–১৪, সিপিসি–৩, টাঙ্গাইল এর যৌথ অভিযানে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন গোড়াই এলাকা হতে গ্রেফতার।

এজাহার সূত্রে জানা যায় যে, আসামী ১। মোঃ খলিল ফকির (৫২), পিতা-মৃত দবির ফকির, ২। মোঃ রমজান আলী (২০), পিতা-মোঃসুলতান আলী, উভয় সাং-আমলাগাছী, ৩। মোঃ খাইরুল ইসলাম (৩৮), পিতা-মোঃ মধু মিয়া, ৪।মোঃ রহমান (২২) পিতা-মোঃ হামিদ, উভয় সাং-বুজরুক বিষ্ণপুর, ৫। মোঃ ওয়ারেছ মিয়া (৩৫), পিতা-মৃত চাঁন মিয়া, সাং-পূর্ব গোপালপুর, ৬। মোঃপলাশ (২১), পিতা-মৃত আলম মিয়া, সর্ব সাং-বুজরুক বিষ্ণপুর, ৭। মোঃ দিপ্ত মিয়া (১৯), পিতা-মোঃ আসাদুজ্জামান ঠান্ডা, ৮। মোঃ হাসান মিয়া (১৯), পিতা-মোঃ বাবলু মিয়া, ৯। মোঃ রাকিব মিয়া (২৫), পিতা-মোঃ আজাহার আলী, সর্ব সাং-জালাগাড়ী দূর্গাপুর, ১০। মোঃ মুশফিক (১৮) পিতা-মোঃ মন্টু মিয়া, ১১। মোঃ ইসমাইল মিয়া (১৯) পিতা-মোঃ খলিল মিয়া, উভয় সাং-আমলাগাছী, ১২। মোঃ নাফিম মিয়া (২০), পিতা-মোঃ আমিন মিয়া, সাং-পেপুলিজোর, ১৩। মোঃ খলিল মিয়া (৪৫), পিতা-মৃত নুর আলী, সাং-আমলাগাছী, ১৪। মোঃ মন্টু মিয়া (২২), পিতা-মৃত আপির উদ্দিন, ১৫। মোঃআনারুল ইসলাম (৫০), পিতা-মৃত আঃ কাদের হোসেন উভয় সাং-পূর্ব গোপালপুর, সকলের থানা-পলাশবাড়ী, জেলা-গাইবান্ধাসহ অজ্ঞাতনামা আরো ৭/৮ জন আসামীগণ পূর্ব শত্রুতার জের ধরিয়া বিভিন্ন তারিখ ও সময়ে বাদী ভাই ভিকটিম রাজু ইসলাম ওরফে বাবু (৩২)কেসহ তাহার পরিবারের লোকজনদের সুযোগমত পাইলে মারপিট খুন জখম করাসহ জানমালের ক্ষতি সাধন করিবে মর্মে হুমকী প্রদান করিয়া আসিতেছিল। ঘটনার দিন অর্থাৎ ইং ১৭/০৪/২০২৪ তারিখ বিকাল অনুমান ০৪.০০ ঘটিকার সময় এজাহারনামীয় ১নং আসামী মোবাইল ফোনের মাধ্যমে ভিকটিমকে  একই তরিখ সন্ধ্য অনুমান ০৬.৩০ ঘটিকায় স্থানীয় শালিসের বৈঠকে ডাকে এবং ভিকটিম সন্ধ্যা অনুমান ০৭.১০ ঘটিকার সময় ঘটনাস্থলে উপস্থিত হইলে আসামীগণ পূর্ব পরিকল্পিতভাবে ক্রিস চাকু, লাটি, ছোড়া, ফলা, বেকি, দা, কুড়াল, রাম দা, লোহার রড, লোহার পাইপ, হাতুড়ি দিয়ে ভিকটিমের শরীরের বুকে, পেটে পাজোরে ও পিঠে আঘাত করিয়া গুরুত্বর রক্তাক্ত জখম প্রাপ্ত হয় এবং ১নং আসামীর হাতে থাকা রাম দা দিয়া আঘাত করিয়া গুরুতর কাটা জখম করিলে ভিকটিমের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলের আসিয়া ভিকটিমকে উদ্ধার করিয়া চিকিৎসার জন্য প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করিয়া উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রিফার্ড করিলে ভিকটিমকে এ্যাম্বুলেন্স যোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে ইং ১৭/০৪/২০২৪ তারিখ রাত্রী অনুমান ২১.২৫ ঘটিকায় মৃত্যু বরণ করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের বোন মোছাঃ আঞ্জয়ারা বেগম (৩৫) বাদী হয়ে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানায় মামলা দায়ের করেন যার মামলা নং-১৬/৮০, তারিখ ১৮/০৪/২০২৪, ধারা:১৪৩/৩০২/১১৪/৩৪ পেনাল কোড-১৮৬০। উক্ত মামলার সংবাদের প্রেক্ষিতে র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ও র‍্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ছায়াতদন্ত আরম্ভ করে এবং টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন গোড়াই এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে ১০/০৫/২০২৪ ইং তারিখ ১৪:৫০ ঘটিকার সময় অত্র মামলার এজাহারনামী পলাতক ১নং আসামী মোঃ খলিল ফকির (৫২)কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদকালে সে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে এবং বর্ণিত মামলার এজাহার নামীয় ০১নং আসামী বলে স্বীকার করে। ধৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।


এই বিভাগের আরো খবর