বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু

ছিনতাইয়ের টাকা দিয়ে কেউ কিনেছেন জমি, কেউ তৈরি করছেন বাড়ি

খোরশেদ আলম, আশুলিয়া প্রতিনিধি
রবিবার, ২৮ মে, ২০২৩, ৫:৫২ অপরাহ্ন

এজেন্ট ব্যাকিংয়ের টাকা ছিনতাই করে কেউ কিনেছেন জমি, কেউ তৈরি করছেন বাড়ি। সাভারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেপ্তারের পর বেরিয়ে আসে এমন সব তথ্য। উদ্ধার হয়েছে ছিনতাইয়ের ১১ লাখ টাকা। জব্দ করা হয়েছে ছিনতাইয়ে ব্যবহৃত প্রাইভেটার কারটিও।

রবিবার (২৮ মে) দুপুর ১ টার দিকে সাভার মডেল থানায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। এর আগে গত ২৭ মে পটুয়াখালী জেলার দশমিনা থানার আদর্শ নগর এলাকা থেকে জসিম উদ্দিন নামের এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে বাকি দুইজনকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- মাগুরা সদর থানার রাঘবদাইড় গ্রামের মৃত জয়নুদ্দিনের ছেলে মো. শিমুল (৩৬), বরিশাল জেলার গৌরনদী থানার বাটাজোর গ্রামের মৃত কাদের বেপারীর ছেলে মো. তাওহিদ ইসলাম (৪৫) ও পটুয়াখালী জেলার দশমিনা থানার ঠাকুরহাট বাজারের রামবল্লভ এলাকার কালু হাওলাদারের ছেলে মো. জসিম উদ্দিন (৪৫)। তারা সবাই পেশাদার ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানা একাধিক মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান বলেন, গত ৭ মে সকাল ১১ টার দিকে সাভারের উলাইলের আল-মাদানী রেস্টুরেন্টের সামনে থেকে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর ২৫ লাখ ৬০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এঘটনায় মামলা দায়ের হলে সিসিটিভি ফুটেজের মাধ্যমে প্রাথমিকভাবে গাড়ি শনাক্ত করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তিন আসামির অবস্থান শনাক্ত করে সাভার মডেল থানার এসআই সুদীপ কুমার গোপের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাহমুদুল হাসানসহ পুলিশের বিশেষ টিম গতকাল সকাল ১০ টার দিকে পটুয়াখালীর দশমিনা থানার আদর্শ নগর এলাকার নিজ বাড়ি থেকে জসিমকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে ৫ লাখ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে জসীমের দেওয়া তথ্যমতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে রাত ১০ টার দিকে শিমুল ও তাওহিদকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকেও ৬ লাখ টাকা উদ্ধার করে ।

ঘটনার সিসিটিভি ফুটেজ ও পুলিশের সাথে কথা বলে জানা যায়, ঘটনার সময় শিমুল ও চালক তাওহিদ সাদা প্রাইভেটকার নিয়ে মহাসড়কের এক পাশে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর টাকা ভর্তি ব্যাগ নিয়ে এজেন্ট ব্যাকিং মার্কেটিং অফিসার হাবিবুর রহমান ও নিরাপত্তাকর্মী নাইম মহাসড়কের ওপার থেকে এপারে পার হয়ে বাসের জন্য অপেক্ষা করছিল। নাইমের কাধেঁ ছিল টাকার ব্যাগ। এসময় আগে থেকে ওঁৎ পেতে থাকা প্রাইভেটকারটি মুহূর্তেই কাছে এসে গাড়ির জানালা খুলে ব্যাগ টান দেয়। এসময় হেচঁকা টানে ব্যাগে ছিনিয়ে নেয় ও নাইম সড়কের পড়ে যায়। এর আগে তাদের আরেক সদস্য জসিম ভুক্তভোগীদের পিছনে থেকে তাদের অবস্থান শিমুলকে অবহিত করছিল। পরে তারা সবাই একত্রিত হয়ে টাকা ভাগ করে নেয়।

গ্রেপ্তার তিনজনই ঘটনার সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তবে ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কিনা বিষয়টি নিশ্চিত হতে গ্রেপ্তার তিনজনের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী ইসলামী ব্যাংকের উলাইল এজেন্ট শাখারমার্কেটিং অফিসার মো. হাবিবুর রহমান বলেন, ৭মে সকাল ১১ টার দিকে আমাদের সাভারের উলাইল এজেন্ট থেকে জমাকৃত টাকা হেমায়েতপুরের মূল শাখায় জমা দেয়ার জন্য যাচ্ছিলাম। এসময় আমার সাথে নিরাপত্তাকর্মী নাইম ইসলাম ছিল। পরে বাসে উঠার জন্য রাস্তার পাশে দাঁড়াতেই একটি প্রাইভেট কার এসে নাইমের কাধে থাকা ব্যাগ টান দিয়ে নিয়ে যায়। এতে নাইম পড়ে যায়। আমি ও নাইম গাড়ির পেছনে দৌড়লেও গাড়িটিকেও ধরতে পারিনি। গাড়ির নাম্বার টিও বুঝতে পারিনি। পরে থানায় মামলা করি।

অভিযানে নেতৃত্ব দেওয়া সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ বলেন, মামলার আসামিদের গ্রেপ্তার করাটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল। মামলা রুজু হওয়ার পর থেকেই আমরা গুরুত্বের সাথে কাজ করছিলাম। প্রথমে প্রাইভেটকারটি সনাক্ত করি। কিন্তু তারা ভুল তথ্য দিয়ে গাড়ি কিনেছিল। তাদের উদ্দেশ্যেই ছিল অপরাধে ব্যবহার করা। পরে গাড়ির আগের মালিকের সন্ধান পাই রাজধানীর মোহাম্মদপুরে। তার কাছ থেকে একটি মোবাইল নম্বরের সূত্র পাই। কিন্তু সেই মোবাইল নম্বর ব্যবহারকারীর ঠিকানা নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জে। কিন্তু সেই কিশোর ছেলে চুরির দায়ে জেল হাজতে। তার সাথে যোগাযোগ করতে জানতে পারি মোবাইল ও সিমটি তার প্রতিবেশীর বাসা থেকে চুরি করেছিল। পরে সেই প্রতিবেশী জসিমের বাসায় গেলেও তালাবদ্ধ। তার গ্রামের বাড়ি পটুয়াখালীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করলে রহস্য বেরিয়ে আসতে শুরু করে । জসিমের সূত্র ধরে বাকী দুইজন শিমুল ও তাওহিদকে গ্রেপ্তার করা হয়। এরমধ্যে জসিম তার ভাগের টাকায় বাড়ি তৈরি কাজ করছেন। শিমুল তার গ্রামের বাড়িতে জমি কিনেছেন ও তাওহিদ পরিবারের চিকিৎসার জন্য খরচ করেছেন।


এই বিভাগের আরো খবর