শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী

জলঢাকায় দুলছে কৃষকের স্বপ্ন চাল কুমড়া

মশিয়ার রহমান, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
বুধবার, ১৪ জুন, ২০২৩, ৩:২২ অপরাহ্ন

নীলফামারীর জলঢাকায় বাণিজ্যিকভাবে দিন দিন বাড়ছে চাল কুমড়ার সবজির চাষ। সারি সারি চাল কুমড়া ও হলুদ ফুলে ছেয়ে গেছে পুরো চাল কুমড়া ক্ষেত। থোকায় থোকায় সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে অজস্র হলুদ রঙের ফুল ও চাল কুমড়া। স্বল্প সময়ে উচ্চ ফলনশীল চাল কুমড়ার চাষ এখন ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছে। প্রতি সপ্তাহে এই চাল কুমড়া বিক্রি করতে পেরে চাষীরা অনেকটাই স্বাবলম্বী হয়েছেন। কীটনাশক মুক্ত এই নিরাপদ সবজি চাষে সফলতার পর এবার জলঢাকা উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক হারে শুরু হয়েছে চাল কুমড়াসহ অন্যান্য সবজীর চাষ।

 

উপজেলার বিস্তৃর্ণ মাঠ জুড়ে মাচায় মাচায় দুলছে চাল কুমড়া। মৌসুমের শুরু থেকেই বাজারে সবজির চাহিদা থাকায় স্থানীয় চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে জলঢাকা উপজেলার উৎপাদিত চাল কুমড়া। আবহাওয়া ভালো থাকায় এবং রোগ বালাইয়ের আক্রমণ কম হওয়ায় বাম্পার ফলনের আশা করছে চাল কুমড়া চাষীরা।

 

সরেজমিনে উপজেলার কৈমারী ইউনিয়নের ৭নং ওয়ার্ড খামাত পাড়া গ্রামের চাল কুমড়া চাষি জুয়েল চন্দ্র রায় (৩৭) এর সাথে কথা হলে তিনি বলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ অনুযায়ী ২০ শতক জমিতে শসা রোপন করি। শসার আবাদ শেষে যে মাচা তৈরি করা হয়েছিল। শসা আবাদ শেষে সেই স্থানে আমি চাল কুমড়ার বীজ রোপন করি। এতে একই মাচায় একই খরচে দুটি ফসল আবাদ করতে পেরেছি। এতে আমার বাড়তি টাকা খরচ করতে হয়নি। শুধু কিছু সার ও পোকামাকড়ের আক্রমণ থেকে ফসলকে রক্ষা করার জন্য কীটনাশক স্প্রে করতে হয়েছে। চাল কুমড়ারও বাম্পার ফলন হয়েছে। আর এ চাল কুমড়া সবজি মূলত বোনাস ফসল হিসেবে পেয়েছি।

 

এ পর্যন্ত আমি ৬০০ পিচ চাল কুমড়া বিক্রি করতে পেরেছি। আরো ৬০০ পিচ চাল কুমড়া বিক্রি করতে পারবো। যার বর্তমান বাজার মূল্য ২৪ হাজার টাকা। একই এলকার কুমড়া চাষি কার্তিক চন্দ্র রায় (৪২) বলেন, ৪৫ শতক জমিতে চাল কুমড়া চাষ করেছি। এ পর্যন্ত ২ হাজার ৬০০ শত চাল কুমড়া বিক্রি করতে পেরেছি। আরোও ৭০০ পিচ চাল কুমড়া বিক্রি করতে পারবো। শসা আবাদ শেষে এ চাল কুমড়া রোপন করেছি। এতে তেমন একটা খরচ করতে হয়নি। প্রতি সপ্তাহে ব্যবসায়ীরা ক্ষেতে এসেই চাল কুমড়া নিয়ে যায়।

 

এছাড়া এ গ্রামের আরোও ২০টি পরিবার এ চাল কুমড়া আবাদ করেছেন। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ এ প্রতিবেদক কে বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার কৃষি খাতে সফলতা অর্জন সর্বজন স্বীকৃত। ভালো বীজ নির্বাচন এবং সঠিক পরিচর্যার বিষয়ে পরামর্শসহ সব ধরনের সহযোগিতা প্রদানে কৃষি অফিস সার্বক্ষণিক কৃষকদের পাশেই রয়েছে।আমরা সব সময় মাঠ পর্যায়ে কৃষকদের পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছি।

 

মৌসুমভিত্তিক নিরাপদ শাক সবজিসহ বিভিন্ন ফসল চাষে কৃষি অফিস থেকে কৃষকদের নিয়মিত উদ্বুদ্ধ করাসহ দেয়া হচ্ছে প্রয়োজনীয় প্রশিক্ষণ। চাল কুমড়া চাষের জন্যে এ উপজেলায় খুবই উপযোগী। বর্তমানে আবহাওয়া অনুকূলে থাকায় চাল কুমড়ার বাম্পার ফলন হয়েছে। বাজারে দাম ভালো থাকায় চাষিরাও বেশ খুশি।

 


এই বিভাগের আরো খবর