রবিবার, ৩১ মে ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনামঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম

জাপানি বড় প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী : চিটাগাং চেম্বারে মতবিনিময়ে অভিমত

অনলাইন ডেস্ক :
বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ৫:৩৩ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন অর্থ-বাণিজ্য ডেস্ক : জাপানের শিমিজু কর্পোরেশন প্রতিনিধি দলের নেতা কাশিওয়ামুরা আকিরা বলেছেন, জাপানি বড় বড় প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। এক্ষেত্রে চট্টগ্রাম ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ। শিমিজু কর্পোরেশন’র প্রতিনিধিদল নেতা কাশিওয়ামুরা আকিরা দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নেতৃবৃন্দের সাথে আজ সকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে এক মতবিনিময় সভায় একথা বলেন।

চেম্বার প্রেসিডেন্ট মাহবুবুল আলম, চেম্বার পরিচালক অঞ্জন শেখর দাশ, মো. রকিবুর রহমান (টুটুল), ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, সাজির আহমেদ, মো. ইফতেখার ফয়সাল, এসএম তাহসিন জোনায়েদ ও মোহাম্মদ আদনানুল ইসলাম, চেম্বারের প্রাক্তন সিনিয়র সহ-সভাপতি ওমর হাজ্জাজ, রিলায়েন্স এসেট্স্ এন্ড ডেভেলপমেন্টস (বিডি) লিমিটেড’র পরিচালক ওমর মোক্তাদির, চেম্বারের ফোর আইআর সাব-কমিটির জয়েন্ট কনভেনর ইঞ্জিনিয়ার এসএম শহীদুল আলম ও সদস্য আকিব কামাল, আমরা প্রকৌশলীর ম্যানেজিং পার্টনার ইঞ্জিনিয়ার মো. ইকরাম উদ্দিন, জিপিএইচ ইস্পাত’র সালেহীন মুসফিক সাদাফ, জুনিয়র চেম্বারের পরিচালক সৈয়দ আবুল হাসনাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বৈঠকে চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। বাংলাদেশে চলমান মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর ও ঢাকা বিমান বন্দরের তৃতীয় টার্মিনালসহ বড় বড় মেগা প্রকল্প বাস্তাবায়নে কাজ করছে জাপান। জাপান-বাংলাদেশ ব্যবসায়িক সম্পর্ক আরো এগিয়ে নিতে চিটাগাং চেম্বার- জাপান ডেস্ক চালু করেছে। এর মাধ্যমে দু’দেশের ব্যবসায়ীরা বিভিন্ন সেক্টরে যৌথ বিনিয়োগের প্রয়োজনীয় তথ্য আদান প্রদান করতে পারবে। উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে এ ধরণের প্রাইভেট টু প্রাইভেট বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি ইঞ্জিনিয়ারিং ও কনস্ট্রাকশনসহ বিভিন্ন সেক্টরে দক্ষতা উন্নয়নের পাশাপাশি বাংলাদেশি ব্যবসায়ীদের সাথে যৌথ বিনিয়োগের আহবান জানান।
কাশিওয়ামুরা আকিরা আরো বলেন, শিমিজু কর্পোরেশন চট্টগ্রামে সিভিল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং টেকনিক্যাল সেক্টর, বিশেষ করে বেসরকারি খাতে সার্বিক কনস্ট্রাকশনে বাংলাদেশী প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্বের মাধ্যমে কাজ করতে আগ্রহী। তিনি চট্টগ্রামে যোগ্য সহযোগী পেলে বিনিয়োগ সম্প্রসারণ করা এবং শিমিজু কর্পোরেশন’র কার্যালয় স্থাপনের আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ব্যবসায়ীরা বলেন, ভৌগোলিক অবস্থান এবং ক্রমবর্ধমান অবকাঠামোগত উন্নয়নের কারণে চট্টগ্রাম বিনিয়োগ ও বাণিজ্যের একটি আকর্ষণীয় অঞ্চল হিসেবে পরিণত হয়েছে। বাংলাদেশে উন্নয়ন সহযোগিতার ধারাবাহিকতা বজায় রেখে জাপানের শিমিজু কর্পোরেশন’র ন্যায় বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যৌথ উদ্যোগে ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ও টেকিনিক্যাল সেক্টরে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন সভায় অংশগ্রহণকারী শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা। সভায় বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণের জন্য বাংলাদেশ সেন্টার অব এক্সিলেন্স (বিসিই)’র পক্ষ থেকে তথ্য চিত্র তুলে ধরা হয়।মতবিনিময়শেষে জাপানের শিমিজু কর্পোরেশন প্রতিনিধিদলটি চিটাগাং চেম্বারে অবস্থিত জাপান ডেস্ক পরিদর্শন করে।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর