সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার

জ্বালানি তেলের চাহিদা পূর্বাভাস অপরিবর্তিত রেখেছে ওপেক

ঢাকা প্রতিদিন ডেস্ক
সোমবার, ১৫ মে, ২০২৩, ৩:০৯ অপরাহ্ন

অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা পূর্বাভাস অপরিবর্তিত রেখেছে ওপেক। এ নিয়ে টানা তৃতীয় মাসের মতো পূর্বাভাস অপরিবর্তিত রাখা হলো। যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশে অর্থনৈতিক ঝুঁকি বাড়ছে। বিপরীতে চীন প্রবৃদ্ধির প্রত্যাশা নিয়ে এগোচ্ছে। এ দুটি বিষয় জ্বালানি তেলের চাহিদাকে অপরিবর্তিত রাখতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছে জোটটি। খবর রয়টার্স।

জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর জোটটি জানায়, চলতি বছর অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা দৈনিক ২৩ লাখ ৩০ হাজার ব্যারেল বা ২ দশমিক ৩ শতাংশ হারে বাড়বে। এর আগের মাসের প্রতিবেদনেও একই হারে বাড়ার পূর্বাভাস দিয়েছিল ওপেক।

প্রতিবেদনটিতে বলা হয়, চীনের অর্থনৈতিক পরিস্থিতি আগের তুলনায় ভালো। এ কারণে চলতি বছর চাহিদা প্রবৃদ্ধির হার ‍প্রত্যাশার চেয়ে কিছুটা বাড়তি থাকতে পারে। তবে অর্থনৈতিক প্রতিবন্ধকতার কারণে অন্য অর্থনীতির দেশগুলোয় চাহিদা প্রবৃদ্ধির হার শ্লথ থাকবে।

ওপেক ও এর মিত্র দেশগুলোর জোট ওপেক প্লাস গত ২ এপ্রিল আরো এক দফা অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন কমানোর সিদ্ধান্ত নেয়। এর উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক পর্যায়ে জ্বালানি তেলের দাম বাড়ানো। কিন্তু এ পদক্ষেপ সফল হয়নি। কারণ বিভিন্ন দেশে একের পর এক সুদের হার বৃদ্ধি ও যুক্তরাষ্ট্রে ঋণের সীমা নিয়ে সৃষ্ট উদ্বেগ উল্টো দাম কমিয়ে দেয়।

ওপেক বলছে, বর্তমানে চীনে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা দৈনিক আট লাখ ব্যারেল করে বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এর আগের মাসে দৈনিক ৭ লাখ ৬০ হাজার ব্যারেল করে বাড়ার আভাস দেয়া হয়েছিল। জিরো কভিড নীতি থেকে দেশটি সরে আসার কারণেই চাহিদা পূর্বাভাস বাড়ানো হয়েছে।

তবে বৈশ্বিক চাহিদা প্রবৃদ্ধির হার টানা তৃতীয় মাসের মতো অপরিবর্তিত রাখা হয়েছে। জোটটি অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস ২ দশমিক ৬ শতাংশেই সীমাবদ্ধ রেখেছে। কারণ মূল্যস্ফীতি এবং উচ্চ সুদের কারণে ঋণ পরিশোধে ক্রমবর্ধমান অনিশ্চয়তা পরিস্থিতিকে জটিল করে তুলছে।

প্রতিবেদনে আরো বলা হয়, এপ্রিলে ওপেকের অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন ফের কমেছে। মূলত সম্মিলিত ‍উত্তোলন কমানোর সিদ্ধান্তের কারণেই এমনটা ঘটেছে।

বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমে যেতে শুরু করলে গত বছরের নভেম্বরে ওপেক উত্তোলন দৈনিক ২০ লাখ ব্যারেল করে কমানোর সিদ্ধান্ত নেয়। কভিড-১৯-এর প্রাদুর্ভাব শুরুর পর এত বেশি মাত্রায় কখনো উত্তোলন কমানোর সিদ্ধান্ত নেয়া হয়নি।

ওপেক জানায়, এপ্রিলে উত্তোলন দৈনিক ১ লাখ ৯১ হাজার ব্যারেল করে কমেছে। এর মধ্যে সবচেয়ে বেশি মাত্রায় কমেছে ইরাক ও নাইজেরিয়ায়। ইরাকের উত্তরাঞ্চলে কিছু রফতানি বন্ধ হয়ে পড়েছে। অন্যদিকে নাইজেরিয়ার কিছু রফতানি শ্রমিক সংকটের কারণে বাধাগ্রস্ত হয়েছে।

এদিকে ওপেক জোটের বাইরের দেশগুলো চলতি বছর দৈনিক ১৪ লাখ ব্যারেল করে সরবরাহ বাড়াতে সক্ষম হবে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। তবে বিনিয়োগস্বল্পতা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এসব দেশের সরবরাহ কিছুটা ব্যাহত করতে পারে।


এই বিভাগের আরো খবর