শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি সুনামগঞ্জে লক্ষ্য এখন বিষমুক্ত ও রপ্তানিযোগ্য কৃষি কিশোরগঞ্জে ধর্ষণ চুরি মামলার আসামী আটক নিজ স্ত্রীকে হত্যা করে দেহ খন্ডবিখন্ড,স্বামী গ্রেফতার  সরিষাবাড়ীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা -২০২৬ অনুষ্ঠিত নবীনগরে উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে বর্ষবরণ উৎসব ও গণসংগীত অনুষ্ঠিত  বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-২ চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসবে আনন্দে মাতোয়ারা হাজার দর্শক সুস্থ জীবন গঠনে নিরাপদ খাদ্য নিশ্চিতে সকলকে আন্তরিক হতে হবে : ফারাহ শাম্মী ঐতিহ্য-উচ্ছ্বাসে পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য বহিঃ প্রকাশ: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত, সংবর্ধনায় সিক্ত এ্যাড.ভট্টু লালমোহনে আন্তঃজেলা মাদক ও জাল টাকার ব্যবসায়ী আটক পারকি পর্যটন কমপ্লেক্স নির্মাণে অনিয়মের অভিযোগে আনোয়ারায় মানববন্ধন বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের লক্ষাধিক সদস্যপূর্তি অনুষ্ঠান-২৫ শে এপ্রিল, ২০২৬

ঝালকাঠিতে অস্বাস্থ্যক সেমাইয়ের মহোৎসব স্বাস্থ্যঝুঁকিতে লাখো মানুষ

ঝালকাঠি প্রতিনিধি
বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৮:১৯ অপরাহ্ন

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঝালকাঠিতে জমে উঠেছে সেমাইয়ের রমরমা বাণিজ্য। তবে উৎসবের সুযোগে একশ্রেণির অসাধু ব্যবসায়ী মেতে উঠেছে জনস্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলায়।

ঝালকাঠি শহরের বিভিন্ন কারখানায় কোনো প্রকার বিধিনিষেধের তোয়াক্কা না করে চরম অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে লাচ্ছা ও সাধারণ সেমাই। পোড়া তেল আর মানহীন উপকরণের মিশ্রণে তৈরি এসব সেমাইকে স্থানীয়রা ‘বিষ’ হিসেবে দেখছেন।

বুধবার (৪ মার্চ) সরেজমিনে তথ্য সংগ্রহের পর জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে বিষয়টি জানানো হলে তারা তাৎক্ষণিক অভিযানে নামে। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অপরাধে শহরের কাঠপট্টি এলাকার ‘মেসার্স মদিনা ফুড প্রোডাক্টস’-কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

তবে জরিমানার খবর ছড়িয়ে পড়লে অন্য কারখানাগুলোতে আতঙ্ক বিরাজ করলেও অস্বাস্থ্যকর পরিবেশের কোনো পরিবর্তন দেখা যায়নি। এর আগে সরেজমিনে মদিনা ফুডসে গিয়ে দেখা যায়, কারখানার ভেতরে ভ্যাপসা গন্ধ আর নোংরা পরিবেশে তৈরি হচ্ছে সেমাই। সেখানে দিনের পর দিন ব্যবহৃত ঘন কালো পোড়া তেলে ভাজা হচ্ছে লাচ্ছা সেমাই। কারখানার মালিক মোঃ নান্নু মিয়া এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি।

একই এলাকার শাখাওয়াত হোসেনের মালিকানাধীন ‘কুলসুম ফুডসে’ গিয়ে দেখা যায়, সেখানে ভারী ও ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা হচ্ছে স্কুলগামী কিশোর ও শিশুদের।একাধিক কিশোরকে দিয়ে নোংরা পরিবেশে কাজ করানো হচ্ছে। শ্রম আইনের তোয়াক্কা না করে অল্প মজুরিতে এসব কোমলমতি শিশুদের দিয়ে সেমাই তৈরির কাজ করানো হচ্ছে।

এদিকে শহরের পূর্ব চাঁদকাঠি টিএনটি এলাকায় অবস্থিত জেলার সব থেকে বড় কারখানা ‘মক্কা ফুডস’-এর বিরুদ্ধে রয়েছে গুরুতর অভিযোগ। ইতিপূর্বে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে একাধিকবার জরিমানা করা হলেও বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায় তাদের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। সেখানে গেলে কারখানার মালিক পরিচয়দানকারী মোঃ আরিফ সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তথ্য সংগ্রহে বাধা দেওয়ার চেষ্টা করেন। সেখানে দেখা যায়, স্যাঁতসেঁতে মেঝেতে রাখা হয়েছে আটা ও ময়দার খামির, যার পাশেই উড়ছে মাছি।

এ বিষয়ে ঝালকাঠি সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর সভাপতি সত্যবান সেন গুপ্ত উদ্বেগ প্রকাশ করে বলেন,ঈদের আগে একশ্রেণির ব্যবসায়ী সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে ব্যবসা করছে।এটি অত্যন্ত দুঃখজনক। প্রশাসনের উচিত কেবল নামমাত্র জরিমানা নয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজরদারি আরও জোরদার করতে হবে যাতে কেউ মানহীন পণ্য বাজারে ছাড়তে না পারে।

অভিযান প্রসঙ্গে জেলা নিরাপদ খাদ্য অফিসার ফয়েজ জালাল উদ্দিন বলেন, ‘আমরা কারখানাগুলো নিয়মিত ভিজিট করছি। মদিনা ফুডকে জরিমানা করা হয়েছে। মান নিশ্চিত করতে আমাদের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত আছে।’

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা জানান, ‘বাজারে নিত্যপণ্যের দাম ও মান ঠিক রাখতে আমাদের টিম কাজ করছে। অনিয়ম পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এই তদারকি পর্যায়ক্রমে সব জায়গায় চলবে।’


এই বিভাগের আরো খবর