শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

টুকুর মুক্তির দাবিতে গাজীপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি
বুধবার, ১ মে, ২০২৪, ৯:১৫ অপরাহ্ন

কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকুর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর জেলা শাখা যুবদল। মিছিল পরিচালনায় ছিলেন গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ।

আজ বুধবার বিকেল সাড়ে ৪ টায় মিছিলটি এমসি বাজার থেকে শুরু হয়ে মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে এসে শেষ হয়। সমাবেশে আরিফুল ইসলাম আরিফ বলেন, বর্তমানে দেশে আইনের শাসন ও সুশাসন নেই বলেই গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণরত নেতাকর্মীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন।

দেশে এক সর্বগ্রাসী অরাজকতা বিদ্যমান রয়েছে। দুঃশাসন প্রলম্বিত করার জন্যই শহর থেকে গ্রাম সর্বত্র মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এসব অপকর্মের মাধ্যমে ক্ষমতা দীর্ঘায়িত করতে পারবে না কতৃর্ত্ববাদী ফ্যাসিস্ট সরকার। সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে বিরোধী দলের নেতাকর্মীদের নামে মামলা দিয়ে তাদের জেলে প্রেরণ করছে।

তারই ধারাবাহিকতায় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকুসহ যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদেরকে সরকারের নির্বাহী আদেশে জেলে প্রেরণ করছে।তিনি আরও বলেন, যুবদল এই দেশের লক্ষ কোটি যুবকদের গণতান্ত্রিক যুব সংগঠন। একজন টুকুকে গ্রেপ্তার করে যুবদলের অগ্রযাত্রা রুদ্ধ করা যাবে না।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক এরশাদ সরকার ,রুহুল আমিন মোল্লা ,আকতার হোসেন, সৈয়দ করিম,ফজলুল হক রোমান,মাসুদ রানা ,মামুন চৌধুরী ,এডঃ সোহেল ,আশরাফ মন্ডল ,রাকিবুল ইসলাম ,কিবরিয়া মিথেন,রাকিব শেখ ,ফাহাদ শেখ ,বিজয়,মাসুম আহমেদ ,জাকির হোসেন রাজু,হাসমত খান,হোসেন মোল্লা ,খোকা সহ বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেত্রীবৃন্দ।


এই বিভাগের আরো খবর