সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষে সফল সুজাত আলী

অনলাইন ডেস্ক :
শুক্রবার, ২৬ মে, ২০২৩, ৭:০৪ অপরাহ্ন

স্ট্রবেরি ফল চাষ অত্যন্ত লাভজনক ও সম্ভাবনাময়। জেলায় এই সম্ভবনাকে বাড়িয়ে তুলেছেন সুজাত আলী নামের এক কৃষক।
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন সুজাত আলী নামের এক কৃষক। তার ক্ষেতের সারি-সারি বেডের ওপর শোভা পায় চোখ জুড়ানো লাল টসটসে স্ট্রবেরি। তার ক্ষেতের চলে যায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের বাজারে। এতে একদিকে যেমন লাভবান হচ্ছেন তিনি আর অন্যদিকে অনেকের কর্মসংস্থানের ব্যবস্থাও হয়েছে সেখানে।

জানা যায়, পীরগঞ্জ উপজেলার ৯নং সেনগাঁও ইউনিয়নের বেলদহি গ্রামের কৃষক সুজাত আলী। গত বছর জয়পুরহাট থেকে ১৮ হাজার টাকার স্ট্রবেরির চারা ক্রয় করে নিয়ে আসেন। পরবর্তীতে নিজের ২ একর ৫৫ শতক জমিতে রোপণ করেন সেই চারা। বর্তমানে তার ক্ষেতে স্ট্রবেরির গাছ রয়েছে প্রায় ৩৫ হাজার। সব গাছেই প্রচুর ফল এসেছে। ফল পাকতে শুরু করেছে। পাকা ফল তুলে বিক্রিও করেছেন তিনি। ক্ষেতেই পাকা স্ট্রবেরি ৮’শ থেকে ১২শ টাকা কেজি দরে বিক্রি করেন।

স্থানীয়ভাবে বিক্রির পাশাপাশি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠান। এ ফসল আবাদ করতে এখন পর্যন্ত তার খরচ হয়েছে ১২ লাখ টাকার মতো। ক্ষেত থেকে ৪৫ থেকে ৫০ লাখ টাকার স্ট্রবেরি বিক্রি করতে পারবেন বলে আশা তার।
স্ট্রবেরি চাষি সুজাত আলী জানান, তার ক্ষেত থেকে স্ট্রবেরি তোলা, বাছাই ও প্যাকেট করাসহ পরিচর্যার কাজে ১২ জন নারী-পুরুষ কাজ করছেন। এখানে কিছুটা হলেরও তাদের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। ব্যতিক্রমী এ ফসল আবাদ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলে তিনি। এখন বিভিন্ন এলাকা থেকে ক্ষেত দেখতে আসছেন অনেকে।

দিনাজপুর থেকে আসা মকলেসুর নামে এক ব্যক্তি জানান, স্ট্রবেরি ক্ষেত দেখে তিনি অভিভুত। আগামীতে তিনিও স্ট্রবেরি চাষ করবেন বলে জানান। তিনি বলেন, সুজাত আলীর কাছে অনুপ্রাণিত হয়েই স্টবেরি বাগানের প্রস্তুতি নিচ্ছি। তার পরামর্শ ও সহযোগিতা নিয়ে স্টবেরি চাষ করবো বলেও জানান তিনি।

উপজেলার বথপালিগাঁওয়ের ফাইদুল জানান, স্ট্রবেরি আবাদ করে এত লাভ হয় তা আগে জানা ছিল না। আগামী বছর তিনিও পরীক্ষামুলকভাবে কিছু জমিতে স্ট্রবেরি চাষ করবেন। শুধু ফাইদুল আর মখলেসুর নন, এই এলাকার অনেকেই সুজাত আলীর কাছে অনুপ্রাণিত হয়েই স্টবেরি বাগান করতে চান।

কৃষি বিভাগ বলছেন, ফসলটি সম্প্রসারণে কৃষকদের উদ্বুদ্ধ করার পাশাপাশি নানা ধরনের পরামর্শ দেয়া হচ্ছে। সুজাত আলীকেও কৃষি বিষয়ক পরামর্শ ও সব ধরণের কৃষি উপকরণ এবং সহযোগিতা দেয়া হচ্ছে। তার মতো যারা এই ফল চাষে উদ্বুদ্ধ হয়ে চাষ করবেন, তাদেরও সহযোগিতা করবে কৃষি বিভাগ।

পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, অত্যন্ত লাভজনক ও সম্ভাবনাময় এ ফসল আবাদে কৃষদের উদ্বুদ্ধ করার পাশাপাশি পরামর্শ দিচ্ছেন তারা। এবছর উপজেলার আড়াই একর জমিতে স্ট্রবেরি চাষ হয়েছে। আগামীতে আরো বেশি পরিমাণ জমিতে যেন স্ট্রবেরি চাষ হয় এজন্য কাজ করছেন তারা। আর সুজাত আলী স্ট্রবেরি চাষ নতুনমাত্রা যোগ করেছেন। তাকে সর্বাতœক সহযোগিতা করছে কৃষি বিভাগ।

ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সিরাজুল ইসলাম জানান, জেলায় স্ট্রবেরি চাষ আস্তে-আস্তে বৃদ্ধি পাচ্ছে। জেলায় প্রায় ২৫-৩০ একর জমিতে এবার স্টবেরি চাষ হয়েছে। বিভিন্ন স্থানে পরীক্ষামূলকভাবে অনেকে এই ফল চাষ শুরু করেছেন। তবে জেলার পীরগঞ্জ উপজেলায় বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন সুজাত আলী নামের এক কৃষক। তিনি বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ করে লাভবান হয়েছেন। স্টবেরি চাষে বাড়ছে তার ফলনও। আর তার এই বাগানে ও ফল বিক্রির প্রক্রিয়ায় অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। আর এই কর্মসংস্থান এর পরিসর ধীরে-ধীরে বৃদ্ধি পাচ্ছে। আশার বিষয় হলো যে, তাকে দেখে উৎসাহিত ও অনুপ্রাণিত হয়ে অনেকেই এই স্ট্রবেরি ফল চাষে ঝুঁকছেন। আশা করি, স্টবেরি চাষে এ জেলা দ্রুত স্বয়ংসম্পূর্ণ হয়ে এ জেলাসহ দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখবে।


এই বিভাগের আরো খবর