সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার

ডিজিটাল অর্থনীতি থেকে রাজস্ব হারাচ্ছে সরকার : সিপিডি

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩, ৪:১৩ অপরাহ্ন

সুনির্দিষ্ট তথ্য ও নীতিমালা না থাকায় ডিজিটাল অর্থনীতি থেকে কাঙ্ক্ষিত হারে কর আদায় করা যাচ্ছে না বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। যথাযথ নীতিমালা প্রণয়নের মাধ্যমে এ খাত থেকে প্রচুর রাজস্ব আহরণের সুযোগ গ্রহণের সুপারিশ করেছে সংস্থাটি।

শনিবার রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে ডিজিটাল অর্থনীতি থেকে কর আদায় সংক্রান্ত এক সংলাপে এসব কথা বলা হয়। সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুনের সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সম্মাননীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।

মূল প্রবন্ধে মোস্তাফিজুর রহমান বলেন, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ হবে। খুব দ্রুত দেশের অর্থনীতির একটা বড় অংশ হবে ডিজিটাল ইকোনমি। বর্তমানে বিক্ষিপ্তভাবে এ খাত থেকে রাজস্ব আদায় করা হলেও তা সামান্য। বিভিন্ন সংস্থার সমন্বয়ে একটি তথ্যভান্ডার গঠনসহ এ খাতের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের মাধ্যমে আরও বেশি রাজস্ব আহরণের সুযোগ রয়েছে। তবে অযৌক্তিকভাবে কর আরোপ করে সম্প্রসারণশীল খাতটি যাতে মুখ থুবড়ে না পড়ে, সে বিষয়েও গুরুত্ব দিতে হবে।

মূল প্রবন্ধে বলা হয়, ফেসবুক, গুগল, অ্যামাজনের মতো অনাবাসী প্রতিষ্ঠান থেকে মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায় করা হলেও আয়কর আদায় করা সম্ভব হয় না। ২০১৯ সালের জুনে হাইকোর্টকে দেওয়া বিটিআরসির তথ্য অনুযায়ী পাঁচ মোবাইল অপারেটরের মাধ্যমে বিজ্ঞাপন বাবদ এসব প্রতিষ্ঠান ৮ হাজার ৭৫০ কোটি টাকা আয় করেছে। অথচ জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য বলছে, এ সময়ে প্রতিষ্ঠানগুলোর আয় মাত্র ১৩৩ কোটি টাকা। এ ক্ষেত্রে সঠিক তথ্য দরকার। একইভাবে ফ্রিল্যান্সারদের মাধ্যমে কী পরিমাণ অর্থ দেশে আসছে, তার সঠিক তথ্য নির্ধারণ করে যৌক্তিক কর আরোপ করার সুপারিশ করা হয়।

মূল প্রবন্ধে আরও বলা হয়, বাংলাদেশে ২০২১ সালে ডিজিটাল অর্থনীতির আকার ছিল ৫৬০ কোটি ডলারের। ২০২২ সালে তা বেড়ে দাঁড়ায় ৬৬০ কোটি ডলার। আগামী ২০২৬ সালে এর পরিমাণ হতে পারে ১ হাজার ৫০ লাখ ডলার। দেশের কর-জিডিপির অনুপাত বাড়াতে এ খাত থেকে রাজস্ব বাড়ানোর পরামর্শ দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য কাজী নাবিল আহমেদ বলেন, সরকার স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে। স্মার্ট বাংলাদেশ হলে রাজস্ব আদায় থেকে প্রশাসনিক কার্যক্রম পর্যন্ত সবকিছু অটোমেশন হবে। তখন রাজস্ব আহরণের ক্ষেত্রে স্বচ্ছতা আরও বাড়বে। একই সঙ্গে গুগল, ফেসবুক, টুইটারের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে পুরোপুরি রাজস্বের আওতায় আনা যাবে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন বিশেষ অতিথি ও জাতীয় পার্টির সংসদ সদস্য আহসান আদিলুর রহমান। তিনি বলেন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বলছে, গুগল, ফেসবুকের মতো বহুজাতিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ থেকে বিলিয়নের বেশি টাকা নিয়ে গেছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বলছে, ১৩৩ কোটি টাকা। তাদের কাছ থেকে যথাযথ রাজস্ব আদায় জরুরি।

সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, কর-জিডিপির অনুপাত বাড়াতে ডিজিটাল অর্থনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বাংলাদেশে আন্তর্জাতিক পর্যায়ে অনেক বড় বড় কোম্পানি থাকলেও তাদের থেকে খুব বেশি রাজস্ব আসে না। এসব প্রতিষ্ঠানকে যৌক্তিকভাবে করের আওতায় আনার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন– সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, এনবিআরের সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) পরিচালক হাবিবুল্লাহ নেয়ামুল করিম, বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান তানজিবা রহমান, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সহসভাপতি মোহাম্মদ শাহাব উদ্দিন প্রমুখ।


এই বিভাগের আরো খবর