ডুমুরিয়া, প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যো দিয়ে অনুষ্ঠিত হলো ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন। নির্বাচনে এস এম জাহাঙ্গীর আলম সভাপতি,শেখ মাহাতাব হোসেন সাধারণ সম্পাদক ও এস রফিকুল ইসলাম অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছে।
গতকাল ১৭ডিসেম্বর শনিবার সকাল ১০টা থেকে ২টা পর্যান্ত বিরতিহীন ভাবে চলে ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহন। নির্বাচনে ৩জন নির্বাহী সদস্য সহ ১১টি পদের বিপরীতে ৬টি পদে ১৪জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করে। সভাপতি পদে ৩জন,সহ- সভাপতি পদে ২জন,সাধারণ সম্পাদক পদে ৩জন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ২জন,অর্থ সম্পাদক পদে ২জন ও দপ্তর সম্পাদক পদে ২জন নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করে।
এর মধ্যো সভাপতি পদে এস এম জাহাঙ্গীর আলম(সকালের সময়) ১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন,তার নিকটতম প্রতিদ্বন্ধী কাজি আবদুল্লাহ(পূর্বাঞ্চল) পেয়েছেন ৬ভোট, সহ- সভাপতি পদে আব্দুর রশিদ এলিন(জন্মভূমি) ১১ভোট পেয়ে বিজয়ী হয়েছেন,তার নিকটতম প্রতিদ্বন্ধী সাব্বির খান ডালিম(গ্রামের কাগজ)
পেয়েছেন ৯ভোট,সাধারণ সম্পাদক পদে শেখ মাহাতাব হোসেন(ভোরের কাগজ)১১ভোট পেয়ে বিজয়ী হয়েছেন,তার নিকটতম প্রতিদ্বন্ধী এস এম মাহাবুবুল আলম পেয়েছেন ৭ভোট, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে উদয় চাক্রবর্তী(সংবাদ)১৪ভোট পেয়ে বিজয়ী হয়েছেন,তার নিকটতম প্রতিদ্বন্ধী আশরাফুল আলম পেয়েছেন ৮ভোট, অর্থ সম্পাদক পদে এস রফিকুল ইসলাম (জন্মভূমি) ১২ভোট পেয়ে বিজয়ী হয়েছেন,তার নিকটতম প্রতিদ্বন্ধী ইলিয়াস হুসাইন(অর্নিবাণ) পেয়েছেন ১০ভোট ও দপ্তর সম্পাদক পদে আব্দুল মজিদ(দৈনিক যশোর)১১ভোট পেয়ে বিজয়ী হয়েছেন,তার নিকটতম প্রতিদ্বন্ধী অরুণ দেবনাথ (আমার সংবাদ) পেয়েছেন ৭ভোট।
এছাড়া নির্বাচনে অন্য পদগুলোতে কোন প্রতিদ্বন্ধী প্রার্থী না থাকায় সাংগঠনিক সম্পাদক পদে জাহিদুর রহমান বিপ্লব৷(পূর্বাঞ্চল) , ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আব্দুর রশিদ বাচ্চু (ঢাকা প্রতিদিন) এবং কার্যনির্বাহী সদস্য পদে এম এ এরশাদ (সমকাল),শেখ এনামুল বাসার টিটো(সংবাদ সারাবেলা/সাত নদী), ও সুজিত মল্লিক(আমাদের সময়/প্রবাহ) বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন । নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন এম এ এরশাদ, সহকারি নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন শেখ এনামুল বাসার টিটো ও সুজিত মল্লিক।
ঢাকা প্রতিদিন/এআর