শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
হোমনার রামকৃষ্ণপুরে মাদক বিরোধী প্রতিবাদ সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত মাদারগঞ্জে ধান কাটতে গিয়ে ছোট ভাইয়ের সামনে বড় ভাইয়ের বজ্রপাতে মৃত্যু! বগুড়ার শিবগঞ্জে ডাকাতির মালামাল উদ্ধার, গ্রেফতার ৩ আনোয়ারা কার মাইক্রো শ্রমিক সমবায় সমিতির নির্বাচন ১৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় সেই দগ্ধ অটো চালকের মৃত্যু বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী ঝালকাঠিতে ফুলেল সংবর্ধনায় সিক্ত এমপি জীবা আমিনা খান ও প্রশাসক শাহাদাৎ হোসেন ফুলপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ফুলবাড়ী রেলস্টেশনে পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন হাটহাজারীতে ভরাট হয়ে যাওয়া খাল পুনরুদ্ধার করে খনন কাজ শুরু মটর শ্রমিক ইউনিয়ন ছেড়ে আবার ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নে ১২ সদস্য ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধনের প্রতিবাদে মধুখালীতে বিক্ষোভ মিছিল পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর পরিচালনা: ভ্রাম্যমাণ আদালত জরিমানা ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি, সভাপতি মোস্তফা সম্পাদক আব্দুর রহমান ড. নিলোফার চৌধুরী মনি এমপিকে জামালপুর প্রেসক্লাবের সংবর্ধনা ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে ১৩ লাখ টাকার চোরাচালান পণ্য আটক কৃষিতে সমন্বিত কাঠামো ও দক্ষ জনবল নিয়োগের তাগিদ আইইবির সেমিনারে প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শুভেচ্ছা জানালেন নিজাম উদ্দিন সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত-৪ মুন্সীগঞ্জে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত প্রতিবেশী যুবক হোমনায় ধানের বস্তার নিচে চাপা পড়ে শ্রমিক নিহত ভোক্তা অধিকারের অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধ হত্যা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট: ১১ গরু উদ্ধার লালমোহনে বিএনপির সাবেক সভাপতি ও মেয়রের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে করবৃদ্ধি স্থগিতের দাবীতে নাগরিক-বন্ধন ও গণসাক্ষর পালিত ফরিদপুর জেলা প্রশাসকের সঙ্গে মধুখালী প্রেসক্লাবের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে ধর্ষণের পর ৪ বছর বয়সী শিশুকে হত্যা, কিশোর আটক পরিবারের পাঁচজনকে হত্যার পর আত্মহত্যা? পদ্মা সেতুর ফুটেজে মিলল সূত্র নিজ এলাকায় দুই দিনের রাষ্ট্রীয় সফরে আসছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১২৯

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ৬:৫৮ অপরাহ্ন

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৪ জন মারা গেছেন। এসময়ে নতুন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন এক হাজার ১২৯ জন। এতে মৃতের সংখ্যা বেড়ে ২৬৮ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৫৪ হাজার ২২৫ জনে।

আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে ঢাকা বিভাগে ৩ জন এবং বরিশাল বিভাগে একজন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২৪৩ জন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১৫৬ জন। এর বাইরে (সিটি কর্পোরেশন বাদে) ঢাকা বিভাগে ১৯৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৪৩, খুলনা বিভাগে ১৩২, ময়মনসিংহ বিভাগে ২৫, বরিশাল বিভাগে ৮৮, রংপুরে ১৯, রাজশাহী বিভাগে ২১ ও সিলেট বিভাগে ৫ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে গত এক দিনে সারাদেশে ১০২৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৫০ হাজার ১২৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এবছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৫৪ হাজার ২২৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৬৮ জনের। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।


এই বিভাগের আরো খবর