শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের

ঢাকা- ১৭ আসনে প্রার্থী তারেক রহমান,মনোনয়ন সংগ্রহ

মাহফুজ জাহিদ
রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৬:১১ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনীতির মাঠে সবচাইতে বড় চমকটি এলো রবিবার সকালে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রাজধানীর অভিজাত এলাকা গুলশান-বনানী ও বারিধারা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ রবিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় তার পক্ষে এই আসনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।মনোনয়ন সংগ্রহ ও নিশ্চিতকরণ রোববার বেলা ১১টা ২৬ মিনিটে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়।

পোস্টে জানানো হয়, রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বেলা ১১টায় তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার।

পার্থের রাজনৈতিক শিষ্টাচার ও সরে দাঁড়ানো বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকায় ঢাকার যে তিনটি আসন ফাঁকা রাখা হয়েছিল, তার মধ্যে অন্যতম ছিল ঢাকা-১৭। বিএনপির দীর্ঘদিনের জোটসঙ্গী ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ এই আসন থেকে নির্বাচন করবেন বলে জোর গুঞ্জন ছিল। তবে শেষ মুহূর্তে এক অনন্য রাজনৈতিক শিষ্টাচারের দৃষ্টান্ত স্থাপন করলেন পার্থ। তারেক রহমানের সম্মানে তিনি এই ভিআইপি আসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

আন্দালিব রহমান পার্থ বলেন,ঢাকা-১৭ আসনে বেস্ট প্রার্থী তারেক রহমান। তিনি আমাদের সবার সম্মানের এবং বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির কেন্দ্রবিন্দু। দীর্ঘদিন নির্বাসনে থেকে তিনি গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। আমি তারেক ভাইয়ের সম্মানে ঢাকা-১৭ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করিনি। আমাদের সবার উচিত তাকে এই আসনে সমর্থন দেওয়া।

পার্থ জানিয়েছেন, ঢাকা-১৭ ছেড়ে ভোলা-১ আসন থেকে নির্বাচন করবেন তিনি। শুধু ঢাকা-১৭ নয়, বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বগুড়া-৬ সংসদীয় আসন থেকেও নির্বাচন করবেন তারেক রহমান। অর্থাৎ, এবারের নির্বাচনে তিনি দুটি গুরুত্বপূর্ণ আসন থেকে ধানের শীষ প্রতীকে লড়বেন।

১৭ বছর পর দেশে ফিরে একইসঙ্গে দুটি হাই-প্রোফাইল আসনে তারেক রহমানের প্রার্থী হওয়া এবং জোটসঙ্গীদের এমন ত্যাগের ঘটনা নির্বাচনের মাঠে বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা তৈরি করেছে।


এই বিভাগের আরো খবর