বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু

দালালের খপ্পরে সৌদি আবরে গিয়ে নিখোঁজ ফরিদপুরের রোজিনার সন্ধান চায় অসহায় পরিবার

ফরিদপুর প্রতিনিধি
সোমবার, ১২ জুন, ২০২৩, ৫:৫৯ অপরাহ্ন

ফরিদপুরে দালালের প্রলোভনে ও খপ্পরে পড়ে সৌদিআরবে গৃহকর্মীর কাজ নিয়ে সেখানে যাবার পর নিখোঁজ রয়েছেন রোজিনা আক্তার (২২) নামের এক নারী। দুইমাস আগে পরিবারের সদস্যদের সাথে কথা হলেও এখন আর রোজিনার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। ফলে রোজিনার বাবা-মা এখন দিশেহারা অবস্থায় দিন কাটাচ্ছে। সরকারের সহযোগীতায় রোজিনার যাতে খোঁজ পান সেই প্রত্যাশা করছেন তারা।

জানা যায় , ফরিদপুর শহরের অম্বিকাপুর রেললাইন এলাকার দিনমজুর ইউনুস ফকিরের ১ ছেলে ও ১ মেয়ের মধ্যে রোজিনা ছোট। ৮ বছর আগে গার্মেন্টসে কাজের সন্ধানে রোজিনা ঢাকায় যায়। সে সময়ে একটি ফ্যাক্টরীতে সে কাজ করতো। কাজ করার সুবাদে রোজিনার সাথে পরিচয় হয় শেরপুর জেলার জনৈক ট্রাক চালক ওসমানের সাথে। ৬ বছর আগে ওসমানের সাথে রোজিনার বিয়েও হয়। বিয়ের পর থেকে রোজিনার উপর নানা অত্যাচার চালাতো স্বামী ওসমান। ফলে ছোট্র শিশুকে নিয়ে চলে আসেন বাবার বাড়ী ফরিদপুরে। ঢাকায় চাকুরীর সুবাদে পরিচয় হয়েছিল হানিফ নামের এক মানব পাচারকারীর সাথে। সেই হানিফ বিভিন্ন প্রলোভন দেখিয়ে রোজিনাকে সৌদিআরবে পাঠানোর কথা বলে। দালালের কথায় রাজি হয়ে ফাঁদে পা দেয় রোজিনা। পরিবারের অমতে সে দুই বছর আগে সৌদিআরব চলে যায় গৃহকর্মীর ভিসা নিয়ে।

দীর্ঘ দুই মাস আগে সর্বশেষ রোজিনা কথা বলে তার মা হাসিনা বেগমের সাথে। সেই সময় ফোনে তার মাকে বলেছিলেন, তার খুব কষ্ট হচ্ছে। সে আর বিদেশে থাকতে চায়না। তারাতারিই চলে আসবে। এরপর থেকেই আর কোন খোঁজ নেই রোজিনার। যে মোবাইল ফোনে রোজিনা কথা বলতো সেই ফোনটি এখন আর কেউ ধরেনা। সন্তানের কোন খোঁজ না পেয়ে এখন বিভিন্ন জনের দ্বারে দ্বারে ঘুরছে রোজিনার অসহায় বাবা-মা।
সৌদি আরবে যাবার পর রোজিনা মাঝে মধ্যেই তার বাবা-মায়ের সাথে কথা বলতো। সন্তানের খোঁজ ও নিতো। দালালের মাধ্যমে টাকা পাঠানোর কথা বললেও রোজিনার পরিবার দালালের কোন ঠিকানা না জানাতে তারা টাকা আনতে পারেনি।

নিখোঁজ রোজিনার বাবা ইউনুস ফকির জানান , আমি ছোট কাজ করি। আমার বউ বাড়ীতে ঝি এর কাজ করে। এই দুইজনের টাকা দিয়া সংসার চালাই। আমার মেয়েকে যে দালাল বিদেশ পাঠাইছে তাকে ও পাওয়া যাচ্ছেনা। আমি আমার মেয়েকে জীবিত কিংবা লাশ হলেও ফেরত চাই। যাতে আমার মেয়েকে শেষ বারের জন্য হলেও একটু দেখে শান্তি পাই।

নিখোঁজ রোজিনার মা হাসিনা বেগম জানান, আমি অনেক মানা করছি বিদেশ যাইতে। সে আমাদের কথা শুনেনি। দালাল তাকে বাড়ী করে দিবে, অনেক টাকা পয়সার লোভ দেখিয়ে বিদেশে পাঠায়। এখন আমার মাইয়্যাডার কোন খোঁজ নাই। আমি কার কাছে গিয়ে খোঁজ নিমুু, কোথায় যামু, দেশে হইলে খুঁজতাম। বিদেশে কুনহানে আছে, আমার মাইয়্যাডা বাইচ্যা আছে নাকি তাকে মাইরা ফালাইছে তাও জানিনা। আমি সরকারের কাছে দাবী জানাই, আমার কলিজার মাইয়াডারে যাতে আমার কাছে ফিরাইয়া আইন্যা দেয়।

ফরিদপুরের সচেতন সুধী মহলের দাবি, অসহায় ও হতদরিদ্র মহিলারা জীবন জীবিকার জন্য নিজের দেশ ছেড়ে অন্য দেশে যায় , শুধুমাত্র পরিবার সহ ডাল – ভাত খেয়ে বেচে থাকার জন্য। কিন্তু বিদেশে গিয়ে বেশিরভাগ শ্রমজীবি নারীরা বিভিন্ন শারীরিক নির্যাতনের স্বীকার হোন ।

তারা আরো জানান, মুসলিম দেশ হিসেবে সবচেয়ে বেশী নারী শ্রমিকরা সৌদি আরবে নির্যাতনের স্বীকার বেশী হয়। আমাদের দাবি, বাহিরের সব দেশেই যেন মহিলা শ্রমিকের ভিসা প্রদান করা বন্ধ করে দেওয়া হয় । কোন এজেন্সির মাধ্যমে সৌদি আরবে রোজিনাকে পাঠানো হয়েছে ঐ ট্রাভেল এজেন্সির মালিককে গ্রেপ্তারের দাবি ও তারা জানান । কারণ তিনিই (মালিক) জানেন সৌদি আরবে কার কাছে অবস্থান করছে রোজিনা ।


এই বিভাগের আরো খবর